Profile Photo

Shanendra RamenOffline

  • Shantanu-Bahadur-Ankur
  • Profile picture of Shanendra Ramen

    Shanendra Ramen

    1 year, 1 month ago

    আমি যা কিছু সুন্দর দেখি
    মনে হয় সব ওনাতে যেয়ে মিশে যায়।।
    যেন মনে হয়,
    সমস্ত সুর! সমস্ত ছন্দ! সমস্ত রাগ! সমস্ত রস!
    যেন তাতে যেয়ে মিশেছে!
    তিনি অনন্ত দ্বিপ্রহরের মত
    অনন্ত দিগন্তের মত যার কোনো অন্ত নেই
    কিন্তু যেন মনে হয় এই শেষ হলো।
    আমি তাতে ছন্দ অনুভব করি
    আমার হৃদয়ের অলীক আনন্দের কারণ
    তাতে মনোমুগ্ধকর বন্ধন অনুভব করি।

    সরল, স্নিগ্ধতা মিশে গেছে
    অন্তবিহীন বেতার সঙ্গীতের মত;
    মুগ্ধতায় তার পানে চেয়ে রই
    প্রেম সুধা এমন মোহময়
    তাতেই মরি,
    তাতেই আমার প্রাণের অন্ত হয়।

    ছন্দহীন ৬
    17/10/24

    4
    1 Comment
ভাবনার ভাবধারা

।। ভাবনার ভাবধারা বুঝতে না পারি
ভাবিত হই যবে,একা নীড়ে হাটি
কল্পনায় ছবি আঁকি একা গাই গান
বিষাদ হয়ে ভাবি ;'এই মোর প্রাণ' ।।

15-9-21

Shanendra Ramen

Skip to toolbar