-
জানো?
— শরীফ এমদাদ হোসেনবলতো, এই বৃষ্টির মইধ্যে কে কেমন করে এলে?
সুমন কইলো, আমি ভিজ্জা আইছি স্যার
পরম কইলো, কচুর পাতা মাথায়
আর আমি?
বাবার মাথাল নিয়ে….
বাবা গেলেন আউশের খেতে, মস্ত বড় চিন্তা মাথায় নিয়ে
বৃষ্টি আর কতখানি ভেজায় তারে!
ওদিকে মায়ের ঘরে আর চোখে একহাঁটু জল,
বোনের কান্নাফকরুল, কি খাইছো আইজকা সকালে?
ডুটি সেদ্ধ আর নাইল ভাজছিলো স্যার
এই, এই, তুমি?
পান্তা খাইছি স্যার কাঁচা মরিচ দিয়া
আমারে জিগায় নাই, স্যার তো জানে এতোগুলো ভাইবোনরে ভাত দেয়া অতো সহজ নয়গাও গেরামের সেই সব অভাবী দিন এখন আর নাই
অভাব এখন অন্যখানে
মনে, রাষ্ট্রে, রাজনীতিতে, সততায়, নিষ্ঠায় ও দেশপ্রেমে
অভাব এখন নৈতিকতায়, স্নেহে, শ্রদ্ধায়, ভালোবাসায়কোন সে শিক্ষায় ঘুচবে এমন অন্ধকার?
কোন সে বাতায়ন, বহাবে বাতাস দক্ষিনের?
জানো কেউ? জানো?5 Comments
Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah



সরল ভাষায় বলা কঠিন সত্যগুলো হৃদয়ে গিয়ে বাজে