Profile Photo

শরিফ কবিরাজOffline

  • sharifkobiraj
  • Profile picture of শরিফ কবিরাজ

    শরিফ কবিরাজ

    3 years, 3 months ago

    “কথা কইয়ো না”
    কথা ও সুরঃ হাশিম মাহমুদ ও ময়মনসিংহ গীতিকা
    সংগীত আয়োজনঃ ইমন চৌধুরী
    কন্ঠঃ আলেয়া বেগম ও আরফান মৃধা শিবলু

    [Intro: Aleya Begum]
    বারো মাসে বারো ফুল রে
    ফুইট্টা থাকে ডালে রে
    এই পন্থে আইসে নাগর
    পড়তি সন্ধ্যাকালে রে
    দেখিতে সোনার নাগর গো
    চান্দেরও সমান

    [Instrumental Break]

    [Shiblu Mredha]
    ফুল ফুটেছে, গন্ধে সারা মন
    ফুল ফুটেছে, গন্ধে সারা মন
    তুমি আমার কত যে আপন
    দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
    দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না

    [Post-Chorus: Aleya Begum & Baul’s]
    বারো মাসে বারো ফুল রে
    ফুইট্টা থাকে ডালে রে
    এই পন্থে আইসে নাগর
    পড়তি সন্ধ্যাকালে রে
    কোন বা দেশে থাকে ভোমরা
    কোন বাগানে বসে
    কোন বা ফুলের মধু খাইতে
    উইড়া উইড়া আসে
    দেখিতে সোনার নাগর গো
    চান্দেরও সমান
    দেখিতে সোনার নাগর গো
    চান্দেরও সমান

    [Instrumental Break]

    [Verse: Aleya Begum]
    হাউশের পিরিতি করিলাম আমি
    প্রেমই জীবন প্রেমই মরণ এই তো জানি
    পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভয়?
    উড়ে উড়ে যাচ্ছে সবাই
    বেদনারই ক্ষয়

    [Chorus: Aleya Begum, Shiblu Mredha, Both]
    দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
    দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
    ফুল ফুটেছে, গন্ধে সারা মন
    ফুল ফুটেছে, গন্ধে সারা মন
    তুমি আমার কত যে আপন
    দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
    দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না

    [Outro: Aleya Begum & Baul’s, Shiblu Mredha]
    বারো মাসে বারো ফুল রে
    ফুইট্টা থাকে ডালে রে (কথা কইয়ো না)
    এই পন্থে আইসে নাগর
    পড়তি সন্ধ্যাকালে রে (কথা কইয়ো না)
    কোন বা দেশে থাকে ভোমরা
    কোন বাগানে বসে (কথা কইয়ো না)
    কোন বা ফুলের মধু খাইতে
    উইড়া উইড়া আসে (কথা কইয়ো না)
    দেখিতে সোনার নাগর গো (কথা কইয়ো না)
    চান্দেরও সমান
    দেখিতে সোনার নাগর গো (কথা কইয়ো না)
    চান্দেরও সমান (কথা কইয়ো না)

    লিরিক্স উৎসঃ genius dot com

    Coke Studio Bangla Season 2 এর “কথা কইয়ো না” গানটি কে কে শুনেছেন ! আমি ব্যক্তিগতভাবে এই মিউজিক ভিডিওটি সহ আন্তর্জাতিক শ্রোতার রিয়েকশন ভিডিও উপভোগ করেছি। যারা এটি শুনছেন তাদের সবার অনুভূতি প্রকাশ করুন এবং আমাদের বাংলাদেশের লোক সংগীত নিয়ে কিছু বলুন।

    3
    2 Comments
    • ‘কথা কইয়ো না’ গানটি শুধু উপভোগ করেছি বললে কম বলা হয়ে যাবে, এটা আষ্টেপৃষ্ঠে আত্মস্থ করেছি… আমাদের প্রতিবেশী দেশগুলোসহ ইয়্যোরোপ, এ্যামেরিকা ‘র অনেক ভ্লগারের রিয়্যেকশ্যন ভিডিও দেখছি গত এক সপ্তাহ ধ’রে… বাউলমাতা আলেয়া বেগমের মতো অনেক হীরে জহরত বাংলাদেশের হাজার হাজার গ্রামে গঞ্জে রয়েছেন এবং একবিংশ শতাব্দীর এই যান্ত্রিক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে’ও আমাদের আদি সমাজ সংস্কৃতির শেকড়ে এই লোক সংগীত শিল্পী সম্প্রদায় ঠিকই নিরন্তর তাদের আত্মার সুধারস ঢেলে চলেছেন… ‘ময়মনসিংহ গীতিকা’র ‘বারো মাসের বারো ফুল রে’ অংশটি নিয়ে আমার কোনো কথা বলার মত ধৃষ্টতা নেই তবে হাশিম মাহমুদ সাহেবের ‘কথা কইয়ো না’ অংশটিও যেন আমাদের আদি শেকড়ের অত্যন্ত কাছের অত্যন্ত ঘনিষ্ট… এই সময়ের কন্ঠশিল্পী আরফান মৃধা শিবলু অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে দরাজ কন্ঠে গানটির ‘ফুল ফুটেছে, গন্ধে সারা মন’ অংশটি পরিবেশন করেছেন…

      Coke Studio বাংলা যেভাবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির পরিসরের মধ্যে থেকে এ দেশের কিশোর ও তরুণ সমাজে এবং বিশ্ব সংগীত মহলে আমাদের পরিচয় বৃত্তান্ত উপস্থাপন করে চলেছেন, সেটি সত্যিই আন্তরিক প্রসংশার দাবী রাখে এবং খুবই আশা করা যায় বর্তমান তরুণ প্রজন্ম আমাদের শেকড়ের পরিচয় নিয়ে গর্ববোধ করবে… Coke Studio বাংলা’র প্রডিউস্যর ও ক্যিউরেট্যর সায়ান চৌধুরী অর্ণব এবং সংগীত আয়োজক ইমন চৌধুরী’কে প্রাণঢালা ভালোবাসা ও শুভাশীর্বাদ জানাই এমন একটি সংগীত আমাদের’কে উপহার দেয়ার জন্যে যে বাংলাদেশের লোক সংগীতের জন্যে একটি মাইলফলক হয়ে থাকবে… আপনাকে অনেক অনেক ধন্যবাদ গানখানি এখানে শেয়ার করার জন্য প্রিয়… সবারই শুভ হোক…

      • গানটি নিয়ে আপনার অনুভূতি এবং পর্যবেক্ষনী বিশ্লেষণ পড়ে আমি বিস্মিত, অভিভূত ও আবেগতাড়িত হয়ে গেলাম প্রিয় কবি। আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম কবিভাই। পরম করুণাময় আপনাকে ভালো রাখুন।

Skip to toolbar