-
দুঃখবিলাস
মানুষের সবচেয়ে কঠিন অসুখের নাম দুঃখবিলাস,
অথচ এই অসুখটি সে স্বেচ্ছায় বরণ করে!
যেমন করে অজানা কোন বৃক্ষকেও
আকর্ষী ভালোবেসে আঁকড়ে ধরে!স্মৃতিকোষে লিখে রাখা কবিতার নাম দুঃখ,
চেনা সুর, ভুলে যাওয়া গানের অন্তরা,
বিষাদের ছায়ামেঘে সুখী গাল ভিজে যায়,
ঝিনুকে মুক্তো হয় প্রিয়তম দুঃখেরা।কঠিনতম অসুখের নাম দুঃখবিলাস,
সুখ খুঁজতে গিয়ে মানুষ দুঃখ খুঁজে চলে,
বিষন্নতার ধূসর রঙে শহর ছেঁয়ে গেছে,
তারায় তারায় নদীর মতো দুঃখ বয়ে চলে!3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Md. Arif Hossain
@arifhossain


মানুষ যেন স্বেচ্ছায় দুঃখবিলাসী হয়। সুখের খোজে দুঃখ খুজে চলে। প্রীতি ও শুভেচ্ছা কবি।