Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • আমি যেন হতে চাইছি
    ঘুমন্ত শিশুর বালিসের পাশে থাকা
    অ্যান্ডারসনের বইএর পাতায় রঙিন কোন ছবি ।
    অথবা লুকোচুরি খেলতে খেলতে
    হঠাৎ নিশ্চল হয়ে আত্মগোপন করা
    লরেলের মতই বুনো নয়নতারার চারা ।
    তাও যদি না হয় , হতে চাইছি
    মেসোজোইক পাললিক শিলায় জমে থাকা
    হারানো ফড়িংএর নিষ্প্রাণ ফসিল ।
    নিখোঁজ নয়, বিস্মৃত হতে চাইছি আমি
    পার্থিব প্রতীক্ষা ও প্রাপ্তির প্রতিযোগীতার উর্ধ্বে
    শুভাকাঙ্খার স্মরণ প্রত্যাশার পীড়ন
    বা দুরাশার দীর্ঘশ্বাসের উর্ধ্বে –
    ধরার এই ধীরতার সম্মুখেই ধ্রুব অধরা হব আমি
    হব স্বাধীন হবার শাপ থেকে মুক্ত হওয়ার প্রেরণা,
    ধরণীর অবিরাম তাড়নায় যতই ধেয়ে যাক
    ধরা পড়া যত ধামাধরা ধারণা ।

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar