Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • স্পর্শাতীত
    .

    যে দেয়াল কখনও পেরোতে পারিনি
    উৎকর্ণ থাকি তাই ধরে
    পাড় ভাঙা ডাঙা দাঁড়িয়ে দেখি
    মরা নদীটির তীরে ।
    শুকনো ঘাসে বিনা প্রয়াসে
    শিশির শুকায় ধীরে,
    যে দরজা খোলেনি কখনও
    চেয়ে থাকি তার দ্বারে ।

    যেখানে ছিল না বারিবিন্দু
    ভেবেছি সেখানে অতল সিন্ধু ।
    মরুভূমিতে মরীচিকা জাগে
    স্বতঃই বারেবারে,
    মিশে থাকা ধুলো ক্ষণেক্ষণে ওড়ে
    মরুর ধুলিঝড়ে ।

    সে ধুলোয় অবগাহন করে
    ভেলা ভাসিয়ে বিনা জোয়ারে
    ধুলো যে লাগনি শরীরে,
    ধরা পড়েও অধরা সবই
    নাগালে থেকেও দূরে।
    যে দেয়াল কখনও পেরোনা যাবে না
    তারই কাছে আসি ফিরে ।

    9
    4 Comments
Skip to toolbar