Profile Photo

শেখ জিয়াউদ্দিন আহমদOffline

  • Sheikh-Ziauddin-Ahmed
  • “প্রস্থান ”

    যেদিন আমি যাবো চলে
    চিরতরে দূরে
    সেদিন থেকে রেখো তোমার
    মুনাজাতে জুড়ে

    চাইনা কোনো লোক দেখানো
    কান্না ভালোবাসা
    সবার দোয়ায় করতে পারি
    বেহেস্তের আশা।

    চাইনা আমি শেষ বিদায়ে
    কোনো ফুল কবরে
    তুমি না হয় আমার জন্য
    যেও কুরআন পড়ে।

    জানি নাতো কতটুকু
    পূর্ণ আমল খাতা
    কি করে পাই বলো আমি-
    জান্নাতের ঠিকানা।

    যদি দাও, ফুল কবরে
    আমারো উপরে।
    আসবে নাতো কোনো কাজে
    থাকবে অপচয়ে।
    ~শেখ জিয়াউদ্দীন আহমদ
    09-08-2022
    Boddarhat, Chattogram.

    3
    2 Comments

Sheikh Ziauddin Ahmed

Song Lyricist, Writer & Poet.

| Himu Ahmed |

Skip to toolbar