-
” লাশপল্লীর উল্লাসধ্বনি “—
লেখক : শিউলী খাতুন।ঝর্ণার সৌন্দর্য খুঁজেছে পথিক তাহার ঝমঝম জলধারায়,
উদাসমনে সে উপভোগ করবে প্রকৃতির এ অংশের রূপমহিমায়।
হতে কী পারে না, এই জলধারাই তাহার মনবিষাদের চোখের পানি?
দুনিয়ারজনীতে রণক্ষেত্রের প্রতিটি ক্ষণে প্রয়োজন ছিল একটুকু বিশ্রাম আর মনের প্রশান্তির।
তদীয়ক্ষণে আসতেই পারে লৌহ আগুনের ফুলকি আঘাত অথবা ঠাট্টা, ইয়ারকি,
আপনারে লয়ে উপভোগ্য হবে হয়ত কোন পশুমানবের আনন্দতামাসার মধুচন্দ্রিমারাত।
হেনকালে কী করিবেন?
প্রলাপ বকিবেন, কেন এমন নিষ্ঠুর হবে মনুষ্যত্ববোধ!
আপনি প্রকৃতির আর্তনাদকে হাসি ভেবে চলেছেন —
তাহলে আপনার যন্ত্রণাআঘাত দেখে পশুমানব কেন কষ্ট ভাবিবে?
প্রকৃতির এক অংশে ক্রন্দন অন্য অংশে হাসি আরেক অংশে ঝঞ্চা আর প্রতিশোধের ছবি।
বিষাদময় সময় নিয়ে ক্লান্ত নয় সে
পার্থিব সময়ে জীবনটা একটা অধ্যায়।
ঝর্ণা তাহার ঐ অধ্যায়ের একটা অংশ,একটা অংশের পরাজয় নিয়ে নেই সে ব্যস্ত অন্য অংশদ্বয়ের কাজ নিয়ে সে থাকে ব্যতিব্যস্ত।
আপনার দুর্বিষহ সময়ে বিশ্রাম, আদর, করুণা, অনুপ্রেরণা, সাহায্য সবই ছিল অত্যাবশকীয়,
তাহার বদৌলতে পেলেন অসহনীয় কষ্ট, মহামারী আর দুর্ভিক্ষ।
থেমে যাবেন? যাবেন না তো —
জীবন অধ্যায়ের অন্য অংশ গুলো আছে কী জন্য?
এগিয়ে যাবেন দুর্বার সৈনিকের রণক্ষেত্রে,ছিনিয়ে আনিবেন বিজয় বীরবিক্রমের রণাঙ্গন থেকে।
জীবনটা এমনই হয়, এরই মাঝে পরলোকের ব্রতে বেশিই ব্যস্ত থাকবে এ হৃদয়,
পার্থিব ভাবনায় যন্ত্রণার উপস্থিতি শতভাগ ই হয়।
ইহলোকের কথার শ্রবণে কর্ণদ্বয়ের দ্বার রুদ্ধ করতে হবে,
এমন পণ প্রাণে ভাসাতে হয়।শত বাধা, শত আশা আর শত কষ্টের এ দুনিয়া।
যেথায় প্রশান্তিরছায়া সেখানেই আসবে সহস্র কষ্টেরধারা।আপনার কষ্টে ওরা সুখ খুঁজে পায়,
যেমতি আপনি পেলেন ঝর্ণার জলধারায়।এগিয়ে যাবেন কষ্ট নিয়ে সুখের আলয়দ্বারে পৌঁছে গেলে দুঁখ আপনি- আপনি পালাবে।
5 Comments
Friends
নাজমুছ ছাকিব
@sakibn1975
Shoriful Shoron
@shoriful-shoron
মাজেদুল হক
@birohikobi
Nahar moyna
@moyna
বিষণ্ন সুমন
@logolabbd
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
Aditya Bhowmik
@adityabhowmik
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Taposh Kumer dey
@taposhkumerdey


স্বাগতম তুলটে।