তুলট | shilpi,Ranisankail | Activity
ক বি তা :
 'একটি ফুলের গোপন ঠিকানা'
  - সফিকুল ইসলাম শিল্পী,
তুমি একটি ফুল দিয়েছিলে-
আমার ভেতর খুলে গিয়েছিল অচেনা একটি জানালা।
সেদিন প্রথম বুঝেছি,
নীরবতারও পাপড়ি আছে, 
স্পর্শেই তারা ফোটে।
তোমার আঙুল ছুঁয়ে যে ফুলটি
আমার মুঠোয় রেখে গিয়েছিল 
এক টুকরো অদৃশ্য আকাশ।
আমি ফুলটিকে জলে রেখেছিলাম,
নিজের অজান্তে বদলে দিয়েছিলাম 
বেঁচে থাকার ভাষা।
ফুলটি শুকিয়েছে-
তবু তার স্মৃতি আমার শিরায় শিরায় সবুজ ডাকটিকিট,
যেন দূরের কেউ...... 
প্রতিদিন পাঠায়- না পৌঁছানো চিঠি!
এখনও ফুল কিনতে গেলে হাত থেমে যায়,
মনে হয়........! 
প্রতিটি পাপড়ির আড়ালে তুমি লুকিয়ে আছো।
তুমি হয়তো জানো না!
সেদিন শুধু ফুল দাওনি..........!
আমার একলা জীবনে নিজের জন্য একটি দরজা এঁকে দিয়েছিলে।
সে দরজা আজও খোলা থাকে রোজ, 
তুমি আসোনি.....!
তবু,আলো আসে।।
সইশি ১১অক্টোবর২৬,
ক বি তা :
 ‘একটি ফুলের গোপন ঠিকানা’
  – সফিকুল ইসলাম শিল্পী,
তুমি একটি ফুল দিয়েছিলে-
আমার ভেতর খুলে গিয়েছিল অচেনা একটি জানালা।
সেদিন প্রথম বুঝেছি,
নীরবতারও পাপড়ি আছে,
স্পর্শেই তারা ফোটে।
তোমার আঙুল ছুঁয়ে যে ফুলটি
আমার মুঠোয় রেখে গিয়েছিল
এক টুকরো অদৃশ্য আকাশ।
আমি ফুলটিকে জলে রেখে…Read More
(প্রবন্ধ)
 কল্পনায় অনিদ্রার রাত_____________
 -সফিকুল ইসলাম শিল্পী, ০৫.১০.২৬, 
রাতটা কেমন করে যেন শেষ হতে চাইছিল না।
ঘুম আমার চোখের কাছে এসেও ফিরে যাচ্ছিল। বালিশে মাথা রেখে কতবার যে এপাশ-ওপাশ করেছি, তার হিসাব নেই। জানালার বাইরে তখন নিস্তব্ধ পৃথিবী।
দূরে কোথাও কুকুরের ডাক। মাঝে মাঝে বাতাসে পাতার মৃদু শব্দ। অথচ আমার ভেতরে তখন এক অদৃশ্য কোলাহল।
সেই কোলাহলের নাম তুমি।
সারারাত তোমাকেই কল্পনা করেছি।
কখনো মনে হয়েছে, তুমি আমার পাশে বসে আছ। কিছু বলছ না। শুধু তাকিয়ে আছ। 
তোমার সেই নীরব তাকিয়ে থাকাটুকুতেই যেন আমার সমস্ত রাতের ক্লান্তি গলে যাচ্ছে।
আবার কখনো মনে হয়েছে, তুমি অনেক দূরে। এতটাই দূরে যে হাত বাড়ালেও তোমাকে ছোঁয়া যায় না। অথচ আশ্চর্য, চোখ বন্ধ করলেই তুমি খুব কাছে চলে আসো।
ভোরের দিকে ঘর থেকে বেরিয়ে এলাম।
আকাশ তখন ঘোলাটে। সূর্যের কোনো দেখা নেই। ভোরের পাখিরা অচেনা কোনো গন্তব্যের দিকে উড়ে যাচ্ছে। মৃদু হাওয়ার সঙ্গে মেঘেরা আকাশের বুক জুড়ে ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে।
ইউক্যালিপটাসের পাতায় রাতের শিশির তখনো লুকিয়ে।
এক ফোঁটা।
তারপর আরেক ফোঁটা।
পাতার কিনারা বেয়ে নেমে এসে তারা ঘাসের ওপর পড়ছে। মনে হলো, রাতের জমে থাকা কিছু না-বলা কথাই বুঝি এভাবে ঝরে পড়ছে।
আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম।
এক পা।
তারপর আরেক পা।
দুবড়া ঘাসের ওপর পা রাখতেই ঠান্ডা শিশির পায়ের পাতায় লেগে গেল। সেই শীতল স্পর্শে শরীরের ক্লান্তি একটু কমে এল। 
মনে হলো, সারারাত জেগে থাকা চোখ দুটোকে ভোর নিজ হাতে একটু শান্ত করে দিচ্ছে..........।
দূর থেকে হিমেল বাতাস ছুটে এসে গায়ে লাগল।
আমি দাঁড়িয়ে রইলাম।
কতক্ষণ জানি না.........।
চারপাশে তখনও মানুষের কোনো শব্দ নেই। বাজার জাগেনি। রাস্তায় যানবাহনের ব্যস্ততা নেই। 
পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য নিজের সব দরজা বন্ধ করে রেখেছে...............।
এই নীরবতার মধ্যেই তোমাকে সবচেয়ে বেশি মনে পড়ল।
ভাবলাম, তুমি যদি এই মুহূর্তে পাশে থাকতে!
তাহলে হয়তো তোমাকে কিছুই বলতাম না। শুধু পাশাপাশি হাঁটতাম।
দুবড়া ঘাসের ওপর আমাদের দুজনের পায়ের ছাপ পড়ত। তুমি হয়তো হঠাৎ নিচু হয়ে শিশির ছুঁয়ে দেখতে। আমি চুপ করে তোমার দিকে তাকিয়ে থাকতাম।
তোমার চুলে ভোরের বাতাস লাগত। 
আর আমার মনে হতো, পৃথিবীর সবচেয়ে সুন্দর সকালটি বুঝি এইমাত্র জন্ম নিল।
কিন্তু তুমি ছিলে না।
ছিল শুধু তোমার কল্পনা।
আর সেই কল্পনাই সারারাত আমাকে জাগিয়ে রেখেছিল।
অনিদ্রারও একটা নিজস্ব পৃথিবী আছে। সেখানে ঘড়ির কাঁটা ধীরে চলে। রাত দীর্ঘ হয়। 
অন্ধকারেরও শব্দ শোনা যায়। আর মানুষ নিজের সবচেয়ে গোপন কথাগুলো নিজের কাছেই বলতে থাকে।
সেই পৃথিবীতে আমি তোমার সঙ্গে অনেক কথা বলেছি।
যে কথাগুলো দিনের আলোয় বলা হয় না, সেগুলোও বলেছি।
কিছু অভিমান ছিল। 
কিছু না-পাওয়া ছিল। 
কিছু অকারণ ভয় ছিল। 
আর ছিল এক অদ্ভুত ভালোবাসা, যার কোনো নাম দিতে পারিনি।
কখন যে চোখের কোণে জল জমেছিল, টের পাইনি।
নিঃশব্দে অশ্রু ঝরেছে।
কেউ দেখেনি।
তুমিও না।
তবু মনে হয়েছে, তুমি বুঝি সবই জানো।
হয়তো ভালোবাসার সবচেয়ে গভীর জায়গাটা এখানেই- যেখানে মানুষ কাছে না থেকেও খুব কাছে থাকে।
যেখানে কথা না বলেও অনেক কথা হয়ে যায়। যেখানে স্পর্শ ছাড়াই কারও উপস্থিতি অনুভব করা যায়।
ভোর আরও একটু পরিষ্কার হলো।
পাখিরা দূরে মিলিয়ে গেল। শিশিরে ভেজা ঘাসের ওপর আলো এসে পড়ল। রাতের অন্ধকার ধীরে ধীরে সরে গেল।
আমি তখনও দাঁড়িয়ে।
মনে হচ্ছিল, রাতটা আসলে শেষ হয়নি।
শুধু তার রং বদলেছে।
কারণ তুমি যে আমার কল্পনায় ছিলে, আছ, আর হয়তো কোনো এক অদৃশ্য ভোরে আবারও এসে দাঁড়াবে- আমার পাশে।
তাই ঘুমহীন রাতকে আর অভিশাপ মনে হলো না।
সেই রাত আমাকে তোমাকে দিয়েছিল।
বাস্তবে নয়।
কল্পনায়।
আর কখনো কখনো কল্পনায় পাওয়া একজন মানুষই বাস্তবের চেয়েও বেশি সত্যি হয়ে ওঠে।
সেদিন ভোরে দুবড়া ঘাসের শিশিরে ভেজা পায়ের কাছে দাঁড়িয়ে বুঝেছিলাম- কিছু মানুষ আমাদের জীবনে আসে না, তবু আমাদের প্রতিটি নিঃশ্বাসে থেকে যায়।
তারা হাত ধরে না, তবু পথ দেখায়, পাশে বসে না, তবু নিঃসঙ্গতার ভেতর নীরবে আলো জ্বেলে রাখে।
তুমি তেমনই একজন।
তোমাকে পাওয়া হয়নি-তবু তোমাকে হারানোর ভয় প্রতিদিন আমাকে ছুঁয়ে যায়। 
তোমার সঙ্গে কোনো সকাল ভাগ করে নেওয়া হয়নি- তবু প্রতিটি ভোরে তোমার জন্য একটু জায়গা রেখে দিই। তুমি জানো না, অথচ আমার সমস্ত নীরবতা তোমার নামেই লেখা।
সেদিন সূর্য উঠেছিল। পৃথিবী জেগে উঠেছিল। মানুষ তাদের ব্যস্ততায় ফিরে গিয়েছিল। 
শুধু আমার ভেতরে সেই রাতটি থেকে গিয়েছিল- একটি দীর্ঘশ্বাসের মতো।
একটি অসমাপ্ত চিঠির মতো।
একটি ভালোবাসার মতো যার শেষ নেই।
রাতটা ঘুমে কাটেনি।
তোমার কথা ভাবতে ভাবতেই কেটে গেছে।
আর সেই কারণেই হয়তো, সেই অনিদ্রার রাত আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল ভোর হয়ে রয়ে গেল।
যদিও- তুমি পাশে ছিলে না- তবু আমার সমস্ত রাত জুড়ে ছিলে।
বাস্তবে নয়।
কল্পনাতেো নয়, 
শুধু...............
আমার হৃদয়ের এক গভীরতম স্থানে, যেখানে ভোর হলেও কোনো ভালোবাসা কখনো শেষ হয় না......।।
.............(সইশি)
(প্রবন্ধ)
 কল্পনায় অনিদ্রার রাত_____________
 -সফিকুল ইসলাম শিল্পী, ০৫.১০.২৬, 
রাতটা কেমন করে যেন শেষ হতে চাইছিল না।
দূরে কোথাও কুকুরের ডাক। মাঝে মাঝে বাতাসে পাতার মৃদু শব্দ। অথচ আমার ভেতরে তখন এক অদৃশ্…Read More
ক বি তা:
 মেঘের শব্দ আর মাটির ভাষা 
 সফিকুল ইসলাম শিল্পী, ৫ অক্টোবর,২৬,
মেঘ আকাশে জমে থাকে।
তার ভারে পাহাড়ের কপাল নুয়ে আসে।
পাহাড় তার পাথুরে শরীর দিয়ে
শুনে নেয় মেঘের গোপন উচ্চারণ।
তারপর শিকড়ের অন্ধকারে
নিঃশব্দে খুলে যায় জলের দরজা।
সেই জল প্রথমে নামে
সরু কোনো স্বপ্নের মতো।
তারপর একটু একটু করে
নদী হয়ে নিজের পুরোনো নাম ভুলে যায়।
নদী তীরে এসে ভাঙে না,
শুধু বারবার মাটির কাছে ফিরে আসে-
যেন হারিয়ে যাওয়া কোনো ঠিকানা
নিজের হাতে ছুঁয়ে দেখে।
বনের গাছেরা বাতাসে দোলে।
মাটির গভীরে পোঁতা
অসংখ্য অদৃশ্য ঘড়ি
একসঙ্গে সময় বদলায়।
পাতার আড়ালে পাখিরা
দিনের শেষ শব্দগুলো জমিয়ে রাখে।
অন্ধকারের শরীরে পশুরা রেখে যায়
উষ্ণ পায়ের ছাপ।
হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে
মনে হয়, আকাশের সেলাই ছিঁড়ে
এক মুহূর্তের জন্য
সাদা কোনো সত্য বেরিয়ে এলো।
তারপর আলো নিভে যায়।
অন্ধকার আবার পৃথিবীকে
নিজের ভেতরে টেনে নেয়।
শুধু নদী থামে না।
সে জানে-
সব পাথর সরানো যায় না।
সব বাধা ভাঙাও সম্ভব নয়।
তবু পাথরের চারপাশ দিয়ে
একটি পথ বানানো যায়।
আর সেই পথের পাশে
ভেজা মাটি নিঃশব্দে
ঘাসের ছোট ছোট সবুজ ডানা মেলে দেয়।
তখন বুঝি-
মেঘের শব্দ আকাশে শোনা যায়,
পাহাড় তার ভার বুকের ভেতর রাখে,
নদী তার উত্তর লিখে যায় চলার ভেতর।
আর মাটি?
মাটি কোনো কথা বলে না।
সে শুধু তার শরীরে
সবকিছুর অর্থ রেখে যায়।
বৃষ্টির দাগে,
নদীর রেখায়,
ঘাসের নতুন পাতায়।।
.............সইশি
ক বি তা:
 মেঘের শব্দ আর মাটির ভাষা
 সফিকুল ইসলাম শিল্পী, ৫ অক্টোবর,২৬,
মেঘ আকাশে জমে থাকে।
তার ভারে পাহাড়ের কপাল নুয়ে আসে।
পাহাড় তার পাথুরে শরীর দিয়ে
শুনে নেয় মেঘের গোপন উচ্চারণ।
তারপর শিকড়ের অন্ধকারে
নিঃশব্দে খুলে যায় জলের দরজা।
সেই জল প্রথমে নামে
সরু কোনো স্বপ্নের মতো।
তারপর একটু একটু করে
নদী হয়ে নিজের পুরোনো নাম ভুলে যায়।…Read More
ক বি তা:
'সবুজের গভীরে অরণ্য'_______
 -সফিকুল ইসলাম শিল্পী,০৪.১০.২৬
পাহাড়ের কপালে ভোরের রোদ। 
কুয়াশার ঘোমটা সরিয়ে জেগে ওঠে অরণ্য। 
দূরে নদী। 
স্বচ্ছ জলে পাহাড়ের ছায়া।
আকাশের নীল। 
প্রকৃতি যেন নিজের নিভৃত হাতে এঁকেছে এক অরণ্য ছবি।
পাখির ডানায় ভর করে ভোর নামে। 
সবুজের ফাঁকে প্রজাপতির রঙিন পাখা। 
বাতাসে বুনো ফুলের ঘ্রাণ। 
নদীর পাড়ে বসে দেখি-
জলের বুকে আলো আঁচড়ে পড়ে। 
রোজ স্রোত বয়ে যায়। 
নদী তার গোপন ব্যথাগুলো বয়ে নিয়ে যাচ্ছে অজানা কোনো ঠিকানায়।
চা-বাগানের সবুজ পথ ধরে অজানা হেঁটে চলা। 
পাহাড়ের ঢালে ঢালে নরম সবুজের বিস্তার। 
দূরের অরণ্য যেন মেঘের কাছে লেখে
গোপন কোন চিঠি। 
উঁচু পাহাড়ের বুক থেকে পৃথিবীকে বেশ মায়াবী লাগে।
এখানে সময়ের কোনো তাড়া নেই। 
আছে শুধু বাতাসের মৃদু স্পর্শ.....।
পাতার মর্মর আর নদীর অবিরাম গান। 
পাহাড়ের নীরবতায় -
নিজের ভেতরের কোলাহলও একসময় থেমে যায়।
সন্ধ্যা নামে......। 
পাহাড়ের গায়ে শেষ রোদ মিশে যায় বিষণ্ন সোনালিতে। অরণ্যের ছায়া দীর্ঘ হয়। 
নদীর বুকে জ্বলে ওঠে গোধূলির পরন্ত আলো। 
দিনটির বুঝি প্রকৃতির বুকের ভেতর একটি অসমাপ্ত কবিতা রেখে যাওয়া।
দিন এভাবেই হারিয়ে যাই সবুজের কাছে। 
এরপর ফিরে আসি চেনা ব্যস্ততায়। 
পেছনে পড়ে থাকে পাহাড়-
নদী আর অরণ্যের নিঃশব্দ মায়া...........।
তবু কিছু পাহাড় চোখের আড়াল হলে-
মন থেকে সরে না। 
কিছু নদী দূরে বয়ে গেলেও-
বুকের ভেতর তাদের স্রোত থামে না। 
কিছু সবুজের কাছে মানুষ একবার গেলে-
নিজের ভেতরেই রেখে আসে তার এক টুকরো জীবন।।
…সইশি ৩ অক্টোবর ২০২৬ খ্রিঃ।
ক বি তা:
‘সবুজের গভীরে অরণ্য’_______
 -সফিকুল ইসলাম শিল্পী,০৪.১০.২৬
পাহাড়ের কপালে ভোরের রোদ।
কুয়াশার ঘোমটা সরিয়ে জেগে ওঠে অরণ্য।
দূরে নদী।
স্বচ্ছ জলে পাহাড়ের ছায়া।
আকাশের নীল।
প্রকৃতি যেন নিজের নিভৃত হাতে এঁকেছে এক অরণ্য ছবি।
পাখির ডানায় ভর করে ভোর নামে।
সবুজের ফাঁকে প্রজাপতির রঙিন পাখা।
বাতাসে বুনো ফুলের ঘ্রাণ।
নদীর পাড়ে বসে দেখি-
জলের…Read More
(প্রবন্ধ)
 'ভালোবাসার আড়ালে এক রহস্যময় পৃথিবী'
			……… সফিকুল ইসলাম শিল্পী,
				৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ।
কখনো কখনো মনে হয়, পৃথিবীতে কিছু মানুষ আসে আমাদের হৃদয়ের ভেতর অদৃশ্য একটি জানালা খুলে দিতে। 
তাদের আগমনের আগে জীবন ঠিকই চলছিল। সকাল হতো, সন্ধ্যা নামত, বৃষ্টির ফোঁটায় উঠোন ভিজে উঠত। তবু কোথায় যেন একটা শূন্যতা থেকে যেত। তারপর হঠাৎ কারও চোখের দিকে তাকিয়ে মনে হয়, এই দৃষ্টির সঙ্গে বুঝি বহু জন্মের পরিচয়। 
তার হাসিতে এমন এক মায়া থাকে, যা অচেনা পৃথিবীকেও আপন করে তোলে। 
অথচ নিয়তির কী অদ্ভুত পরিহাস, যাকে একদিন নিজের পৃথিবী মনে হয়, একসময় সে-ই সবচেয়ে দূরের মানুষ হয়ে ওঠে..............।
ভালোবাসা কি পাশাপাশি হাঁটার নাম?
নাকি দূরে থেকেও কারও অস্তিত্ব নিজের ভেতর অনুভব করার এক নিঃশব্দ অভ্যাস? 
আমার কাছে ভালোবাসা এমন এক অনুভূতি, যার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। 
সেখানে অধিকার আছে, কিন্তু শিকল নেই।
অভিমান আছে, কিন্তু প্রতিশোধ নেই। 
ভালোবাসার মানুষ পাশে থাকলে পৃথিবীকে নতুন করে দেখতে ইচ্ছে করে। 
আর সে দূরে চলে গেলে চেনা দৃশ্যগুলোও কেমন অচেনা হয়ে যায়। চায়ের কাপের ধোঁয়া, ঘড়ির কাঁটার শব্দ, এমনকি সন্ধ্যার নিস্তব্ধতাও তখন একাকিত্বের ভাষায় কথা বলে।
তোমাকে প্রথম দেখার দিনটি আজও মনে পড়ে। তোমার হাতে ধরা কাগজের কোণটি বাতাসে কেঁপে উঠছিল, আর তুমি আঙুল দিয়ে সেটি সামলে নিচ্ছিলে।
তোমার মুখে এসে পড়া একফালি আলো আমার কাছে গোটা বিকেলের সৌন্দর্য হয়ে উঠেছিল। তোমার চোখে কী ছিল, আজও জানি না। 
কোনো গোপন বিষাদ, নাকি আমার কল্পনায় আঁকা এক টুকরো স্বপ্ন? 
তোমার চুলে বাতাসের দুষ্টুমি, ঠোঁটের কোণে মৃদু হাসি, হঠাৎ চুপ করে যাওয়ার ভঙ্গি- সবকিছুই আমার স্মৃতিতে একান্ত ব্যক্তিগত কবিতার মতো রয়ে গেছে।
সেদিন বাড়ি ফিরে তোমার বলা একটি সাধারণ বাক্যও বারবার মনে পড়ছিল। জানালার পাশে বসে দেখেছিলাম, সন্ধ্যার আলো দেয়াল থেকে সরে যাচ্ছে। তোমার মুখের সেই মিষ্ট আলো আমার ভেতরে রয়ে গেছে। 
রাতে বাতাসের সাথে সব যেন ঠান্ডা হয়ে আসছিলো। ফোনটি নিঃশব্দে পড়ে ছিল। 
তবু মনে হচ্ছিল, তোমার কণ্ঠস্বর এখনো ঘরের বাতাসে ভাসছে। 
তখনই বুঝেছিলাম, কিছু মানুষ চলে যাওয়ার পরও থেকে যায়- ঘরের প্রতিটি কোণে প্রতিটি নিঃশ্বাস......।
কখনো কল্পনা করি, বহু বছর পর কোনো অচেনা পথে আবার আমাদের দেখা হবে। 
তোমার চুলে রুপালি আভা। আমার চোখে সময়ের ক্লান্তি। তবু তোমার দিকে তাকালে ফিরে আসবে সেই প্রথম বিকেল। 
এমন দিনও কি আসবে, যখন তোমার নাম উচ্চারণ করেও বুকের ভেতর কোনো ঢেউ উঠবে না? স্মৃতি কি সত্যিই মুছে যায়, নাকি মানুষ কেবল তার সঙ্গে বেঁচে থাকার কৌশল শিখে নেয়?
পৃথিবী বড় রহস্যময়। 
একই ছাদের নিচে থেকেও দুটি হৃদয় কখনো হাজার মাইল দূরে চলে যায়। 
আবার কেউ বহুদূরে থেকেও মনের এত কাছে থাকে যে তার নীরবতাও অনুভব করা যায়। তোমার সঙ্গে আমার সম্পর্কেও হয়তো এমন অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল।
ভালোবাসা থাকলে সব ভুল বোঝাবুঝি একদিন মুছে যাবে। তাই বারবার নিজের অনুভূতি বুঝিয়েছি, তোমার নীরবতাকে ব্যস্ততা ভেবেছি, নিজের কষ্ট লুকিয়ে তোমার হাসির কারণ হতে চেয়েছি..................।
মনে আছে বাইরে টিনের চালে বৃষ্টির শব্দ বাড়ছিল, জানালা দিয়ে ভেজা মাটির গন্ধ আসছিল। 
রাত পেরিয়ে ভোর হলো, কিন্তু তোমার কোনো খোঁজ খবর এল না। 
সেই ফ্যাকাশে আলোয় প্রথম উপলব্ধি করলাম- অপেক্ষারও একসময় ক্লান্তি আসে। 
একজন মানুষের সমস্ত আন্তরিকতা দিয়ে দুটি হৃদয়ের দূরত্ব মাপা যায় না। 
যে শুনতে চায় না, তার কাছে সবচেয়ে সুন্দর কথাটিও অর্থহীন হয়ে পড়ে.......।
তাইনা?
তবু তোমার ভালোবাসাকে আমি ব্যর্থ বলতে পারি না।
তোমার অনুপস্থিতিতে বৃষ্টির শব্দে অপেক্ষা শুনেছি। সন্ধ্যার ম্লান আলোয় বিষণ্নতার রং দেখেছি।
চাঁদের দিকে তাকিয়ে দূরত্বের গভীরতা বুঝেছি। একই সঙ্গে শিখেছি, ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে গড়ে তোলা নয়। 
তার স্বাধীনতা ও স্বপ্নকে সম্মান করাও ভালোবাসার মহত্ত্ব। 
যে মানুষটি অন্য কোনো আকাশের নিচে নিজের পৃথিবী খুঁজে নিয়েছে, তাকে আটকে রাখার অধিকার আমার নেই। নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে কারও কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টাও ভালোবাসার পূর্ণতা নয়।
জীবন কারও জন্য থেমে থাকে না।
নদী পুরোনো জল হারিয়ে নতুন স্রোতে এগিয়ে চলে। শুকনো পাতার পাশে নতুন ঘাস জন্মায়।
মানুষের বুকেও একসময় বেঁচে থাকার নতুন ইচ্ছা জাগে। 
তবু পুরোনো কোনো গানের সুর, বৃষ্টিভেজা বিকেল কিংবা পরিচিত কোনো গন্ধ হঠাৎ অতীতের দরজা খুলে দেয়। 
মনে হয়- তুমি বুঝি পাশের ঘরেই আছ, শুধু জানালা খুলে তাকালেই  হয়ত দেখা যাবে........................।
হয়তো কোনো একদিন তুমি -আমার লেখা পড়বে। কোনো নিঃসঙ্গ রাতে একটি বাক্যে নিজের ছায়া খুঁজে পাবে। 
বুঝতে পারবে, এই শব্দগুলোর আড়ালে লুকিয়ে আছে সেই মানুষটি। 
যে তোমাকে ঘিরেই একসময় তার ভবিষ্যৎ কল্পনা করেছিল। সেদিন হয়তো তোমার চোখের কোণে একফোঁটা জল জমবে। 
কিন্তু সেই অশ্রু মুছে দেওয়ার জন্য আমি আর পাশে থাকব না। 
সময়ের নিষ্ঠুর পরিহাস বোধ হয় এটাই- কখনো কখনো মানুষ অনুভূতির গভীরতা বুঝতে শেখে, যখন সেই অনুভূতির মানুষটি অনেক দূরে সরে গেছে।
একসময় তোমাকে হারানোর ভয় আমাকে তাড়া করত। আজ বুঝি। 
তোমাকে হারানোর চেয়েও ভয়ংকর ছিল তোমাকে ধরে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা। 
আমি ভালোবাসা চেয়েছিলাম, করুণা নয়। একটু মনোযোগ চেয়েছিলাম, অবহেলার ব্যাখ্যা নয়। 
কতবার ভেতরে ভেঙে পড়েও স্বাভাবিক থাকার অভিনয় করেছি, তা হয়তো তুমি কোনো দিন জানবে না।
মাঝেমধ্যে কল্পনা করি..........!
কোনো এক বিকেলে হঠাৎ হয়ত তোমার সঙ্গে দেখা হয়ে গেল। 
তুমি হাসিমুখে জিজ্ঞেস করলে, কেমন আছ? 
আমিও মৃদু হেসে উত্তর দিলাম।
........... তারপর দুজনেই নিজ নিজ পথে চলে গেলাম। আমাদের মাঝখানে পড়ে রইল এক অসমাপ্ত পৃথিবী। যেখানে একসময় কত স্বপ্নের জন্ম হয়েছিল। 
কিছু বিচ্ছেদে দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা যায় না শুধু একদিন আবিষ্কার করা যায়। পাশাপাশি হাঁটার পথে এখন একটিই পদচিহ্ন।
যদি কোনোদিন আমার কথা মনে পড়ে............! 
তবে আমাকে খুঁজতে এসো না। হয়তো তত দিনে আমি অনেকটা পথ এগিয়ে গেছি। 
শুধু মনে রেখো, একসময় অসংখ্য মানুষের ভিড়ে একজন মানুষ ছিল, যে তোমার সামান্য হাসির জন্য নিজের বিষণ্নতা আড়াল করতে পারত। 
তোমার চোখের দিকে তাকিয়ে যে জীবনের শেষ ঠিকানা খুঁজেছিল, অথচ একদিন নিজের ভবিষ্যৎ থেকে তোমার নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছিল।
তোমাকে ভুলে যাওয়ার জন্য বাঁচতে শিখিনি, তোমাকে মনে রেখেও কীভাবে জীবন এগিয়ে নিতে হয়। সেটাই শিখেছি..........। 
হয়তো একদিন সব অভিমান ফুরিয়ে যাবে।
 মুছে যাবে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। 
থেকে যাবে কেবল একসময় গভীরভাবে ভালোবেসে ফেলার নীরব স্বীকারোক্তি।
হয়তো আমাদের ভালোবাসার সবচেয়ে গভীর পরিণতি এখানেই- তুমি এসেছিলে আমার জীবনে একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি হয়ে।
আর রয়ে গেলে এমন এক স্মৃতি হয়ে, যার কাছে ফিরে যাওয়ার কোনো পথ নেই। 
একদিন পৃথিবীর সব মানুষ আমার নাম ভুলে যাবে।
সময় মুছে দেবে আমার অস্তিত্বের শেষ চিহ্নটুকুও। 
তবু আমার জীবনের কোনো এক নিভৃত বিকেলে তোমাকে ভালোবাসার সেই মানুষটি হয়তো আবারও ফিরে তাকাবে অতীতের দিকে। 
তোমার ফিরে আসার আশায় নয়, বরং সেই হারিয়ে যাওয়া দিনগুলোর জন্য।
যখন তোমাকে পাশে পেয়েই মনে হতো........., 
এই পৃথিবীতে বেঁচে থাকাটা সত্যিই অনেক সুন্দর....।।
...............সইশি,
(প্রবন্ধ)
 ‘ভালোবাসার আড়ালে এক রহস্যময় পৃথিবী’
			……… সফিকুল ইসলাম শিল্পী,
				৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ।
তাদের আগমনের আগে জীবন ঠিকই চলছিল। সকাল হতো, সন্ধ্যা নামত, বৃষ্টির ফোঁটায় উঠোন ভিজে উঠত। তবু কোথায় যেন একটা শূন্যতা থেকে যেত। তারপর হঠা…Read More
shilpi,Ranisankail changed their profile picture
প্রবন্ধ
 "অদৃশ্য শেকল ও নীরব আর্তনাদ"_ #___!!
 সফিকুল ইসলাম শিল্পী, ৩০ সেপ্টেম্বর ২৬,
সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানবজীবন আধুনিক হয়েছে, প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী ছোট হয়ে এসেছে।
কিন্তু মানুষের মননশীলতা ও পারস্পরিক সহমর্মিতার জায়গাটিতে কোথায় যেন গভীর ফাটল ধরেছে........।
আজকের দিনে শারীরিক আঘাতের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে মনস্তাত্ত্বিক আক্রমণ বা মানসিক চাপ।
চারপাশের পরিবেশ বা খবরের কাগজের পাতা উল্টালে কিংবা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে হরহামেশা যে দৃশ্যগুলো চোখে পড়ে- 
তার একটি বড় অংশজুড়ে থাকে এই নীরব মানসিক নিপীড়নের করুণ চিত্র। 
দেশ থেকে দেশে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে এবং প্রতিটি পরিবারে আজ এই অদৃশ্য মারণাস্ত্রের বিস্তার ঘটে চলেছে।
সমাজ প্রেক্ষাপটে এই ব্যাধিটি এখন এক ভয়ংকর রূপ ধারণ করেছে। 
খেয়াল করলে বুঝা যায় মানসিক নিপীড়ন মানুষকে এমন এক অসহায়ত্ব ও গভীর হতাশার মধ্যে ফেলে দেয় যেখানে কোনো গরিব-ধনীর ভেদাভেদ থাকে না।
কুঁড়েঘরের জীর্ণ টিনের নিচে কিংবা প্রাসাদোপম অট্টালিকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে- সব জায়গাতেই এই নির্মমতার শিকার হচ্ছে মানুষ। 
কর্মক্ষেত্রের অদৃশ্য ইঁদুর দৌড়, পারিবারিক কলহ, সামাজিক অবমূল্যায়ন কিংবা তুচ্ছতাচ্ছিল্য মানুষকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। খবরের কাগজে প্রায়ই দেখা যায়, সহ্য ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ায় মানুষ বেছে নিচ্ছে চরম পথ। 
অথচ এই মানসিক চাপ দেওয়া মানুষগুলো অনেক সময় হত্যাকারীর থেকেও বেশি ভয়ংকর হয়ে ওঠে, কারণ-এরা মানুষকে একবারে মারে না, বরং তিলে তিলে জীবন্ত লাশ বানিয়ে ছাঁড়ে।
গ্রামের মেঠোপথ থেকে শুরু করে শহুরে ফ্ল্যাটের বন্দিদশায় আজ মানুষ বড় একা। 
পারিবারিক কাঠামোর ভাঙন, অতিরিক্ত প্রত্যাশার চাপ এবং সম্পর্কের কৃত্রিমতা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। 
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র- সবখানেই বুলিং ও মানসিক হেনস্থার শিকার হয়ে কত তাজা প্রাণ অকালে ঝরে পড়ছে, তার ইয়ত্তা নেই। 
বিত্তশালী পরিবারের সন্তান যেমন মানসিক বিচ্ছিন্নতায় ভোগে, তেমনি দিনমজুর বা খেটে খাওয়া মানুষের ওপর চালানো সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের চাপও তাকে চরম হতাশার সাগরে ডোবায়। 
এই যন্ত্রণার কোনো নির্দিষ্ট শ্রেণি বা বয়সসীমা নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এক অদৃশ্য ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে।
এই অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখাও রয়েছে। 
এই চরম মানসিক যন্ত্রণা থেকে উত্তরণের পথ আমাদেরকেই খুঁজে নিতে হবে। 
পরিবার ও সমাজে খোলামেলা যোগাযোগের সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকে নিজের না বলা কথাগুলো শেয়ার করতে পারে। একে অপরের প্রতি সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহমর্মিতাই পারে একটি সুস্থ মানসিক পরিবেশ তৈরি করতে। 
বিষাক্ত সম্পর্ক বা অতিরিক্ত চাপের জায়গাগুলো থেকে সময়মতো দূরে সরে যাওয়া আত্মরক্ষার স্বার্থেই জরুরি। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং সচেতনতামূলক প্রচার বাড়ানোর মাধ্যমে এই নীরব মহামারী প্রতিরোধ করা সম্ভব।
জীবনের সৃষ্টিশীল  সংস্কৃতিতে রঙের পরশ বুলানো কিংবা গান কবিতার মতো বিষয় গুলো মনকে হালকা করার চর্চা ভীষণ প্রয়োজন। 
মানুষ তো কেবল রক্ত-মাংসের পুতুল নয়। মানুষের ভেতরে বয়ে চলে এক অনন্ত অনুভূতির নদী। 
একটুখানি ভালোবাসা, একটি উষ্ণ আলিঙ্গন কিংবা মায়াবী সান্ত্বনা পারে মানসিক মুমূর্ষু প্রাণকে ফিরিয়ে আনতে। 
আমরা কেউ আর অন্যের মানসিক মৃত্যুর কারণ না হয়ে তার বেঁচে থাকার প্রেরণা হয়ে উঠি.............। 
পৃথিবীর আলো-বাতাসে প্রতিটি প্রাণ নিরাপদে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার নিয়ে জন্মায়। মানসিকভাবে কাউকে জীবন্ত লাশে পরিণত করার অধিকার যেন কেউ না রাখে - এই হোক আমাদের সকলের অঙ্গীকার!! 
সইশি..........
প্রবন্ধ
 “অদৃশ্য শেকল ও নীরব আর্তনাদ”_ #___!!
 সফিকুল ইসলাম শিল্পী, ৩০ সেপ্টেম্বর ২৬,
আজকের দিনে শারীরিক আঘাতের চেয়…Read More