Profile Photo

shilpi,RanisankailOffline

  • shilpiranisankail
  • Profile picture of shilpi,Ranisankail

    shilpi,Ranisankail

    • 1 month, 1 week ago

    ক বি তা:
    ‘সবুজের গভীরে অরণ্য’_______
    -সফিকুল ইসলাম শিল্পী,০৪.১০.২৬

    পাহাড়ের কপালে ভোরের রোদ।
    কুয়াশার ঘোমটা সরিয়ে জেগে ওঠে অরণ্য।
    দূরে নদী।
    স্বচ্ছ জলে পাহাড়ের ছায়া।
    আকাশের নীল।
    প্রকৃতি যেন নিজের নিভৃত হাতে এঁকেছে এক অরণ্য ছবি।

    পাখির ডানায় ভর করে ভোর নামে।
    সবুজের ফাঁকে প্রজাপতির রঙিন পাখা।
    বাতাসে বুনো ফুলের ঘ্রাণ।
    নদীর পাড়ে বসে দেখি-
    জলের বুকে আলো আঁচড়ে পড়ে।
    রোজ স্রোত বয়ে যায়।

    নদী তার গোপন ব্যথাগুলো বয়ে নিয়ে যাচ্ছে অজানা কোনো ঠিকানায়।

    চা-বাগানের সবুজ পথ ধরে অজানা হেঁটে চলা।
    পাহাড়ের ঢালে ঢালে নরম সবুজের বিস্তার।
    দূরের অরণ্য যেন মেঘের কাছে লেখে
    গোপন কোন চিঠি।
    উঁচু পাহাড়ের বুক থেকে পৃথিবীকে বেশ মায়াবী লাগে।

    এখানে সময়ের কোনো তাড়া নেই।
    আছে শুধু বাতাসের মৃদু স্পর্শ…..।
    পাতার মর্মর আর নদীর অবিরাম গান।
    পাহাড়ের নীরবতায় –
    নিজের ভেতরের কোলাহলও একসময় থেমে যায়।

    সন্ধ্যা নামে……।
    পাহাড়ের গায়ে শেষ রোদ মিশে যায় বিষণ্ন সোনালিতে। অরণ্যের ছায়া দীর্ঘ হয়।
    নদীর বুকে জ্বলে ওঠে গোধূলির পরন্ত আলো।
    দিনটির বুঝি প্রকৃতির বুকের ভেতর একটি অসমাপ্ত কবিতা রেখে যাওয়া।

    দিন এভাবেই হারিয়ে যাই সবুজের কাছে।
    এরপর ফিরে আসি চেনা ব্যস্ততায়।
    পেছনে পড়ে থাকে পাহাড়-
    নদী আর অরণ্যের নিঃশব্দ মায়া………..।

    তবু কিছু পাহাড় চোখের আড়াল হলে-
    মন থেকে সরে না।
    কিছু নদী দূরে বয়ে গেলেও-
    বুকের ভেতর তাদের স্রোত থামে না।

    কিছু সবুজের কাছে মানুষ একবার গেলে-
    নিজের ভেতরেই রেখে আসে তার এক টুকরো জীবন।।

    …সইশি ৩ অক্টোবর ২০২৬ খ্রিঃ।

    3
    5 Comments
    • অরণ্যের সবুজ নীরবতায় প্রকৃতি যখন মনের কোলাহল থামিয়ে দেয়, তখন পাহাড় নদী আর মানুষ এক অসমাপ্ত কবিতায় মিলেমিশে যায়……🖤🖤

    • পড়তে পড়তে মনে হলো নিজেই যেন পাহাড়ের কোলে বসে আছি।

    • আপনার লেখাটি পড়ে মনে হলো ঠিক যেন পাহাড়ের কোলে বসে প্রকৃতিকে অনুভব করছি। “কিছু সবুজের কাছে মানুষ একবার গেলে- নিজের ভেতরেই রেখে আসে তার এক টুকরো জীবন” – এই লাইনটা ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর লিখেছেন আপনি, এমন লেখা আরও দেখতে চাই।

    • কিছু নদী দূরে চলে গেলেও অন্তরের গভীরে তার শ্রোত বয়ে যায় ।

    • শিল্পী, আপনার রচনার “সবুজের ফাঁকে প্রজাপতির রঙিন পাখা” অংশটি যেমন প্রাণবন্ত, তেমনি আপনার প্রকৃতির মায়াবী বর্ণনা যেন এক প্রশান্ত অরণ্যভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আসে, তাই আপনার কলমে এমন আরও নিসর্গকথা নিয়মিত দেখতে পেলে আমরা ভীষণ খুশি হব।

Friends

Profile Photo
গাঙচিল
@mehzabeen-shahidy
Profile Photo
Alamgir Job
@alamgirjob
Profile Photo
tamim yeasin
@tamimyeasin
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Profile Photo
GIFARI
@gifari
Profile Photo
Redowan Hussain
@redowanhussain
Skip to toolbar