Profile Photo

shilpi,RanisankailOffline

  • shilpiranisankail
  • Profile picture of shilpi,Ranisankail

    shilpi,Ranisankail

    • 1 month ago

    ক বি তা :
    ‘একটি ফুলের গোপন ঠিকানা’
    – সফিকুল ইসলাম শিল্পী,
    ____________________________

    তুমি একটি ফুল দিয়েছিলে-
    আমার ভেতর খুলে গিয়েছিল অচেনা একটি জানালা।

    সেদিন প্রথম বুঝেছি,
    নীরবতারও পাপড়ি আছে,
    স্পর্শেই তারা ফোটে।

    তোমার আঙুল ছুঁয়ে যে ফুলটি
    আমার মুঠোয় রেখে গিয়েছিল
    এক টুকরো অদৃশ্য আকাশ।

    আমি ফুলটিকে জলে রেখেছিলাম,
    নিজের অজান্তে বদলে দিয়েছিলাম
    বেঁচে থাকার ভাষা।

    ফুলটি শুকিয়েছে-
    তবু তার স্মৃতি আমার শিরায় শিরায় সবুজ ডাকটিকিট,
    যেন দূরের কেউ……
    প্রতিদিন পাঠায়- না পৌঁছানো চিঠি!

    এখনও ফুল কিনতে গেলে হাত থেমে যায়,
    মনে হয়……..!
    প্রতিটি পাপড়ির আড়ালে তুমি লুকিয়ে আছো।

    তুমি হয়তো জানো না!
    সেদিন শুধু ফুল দাওনি……….!
    আমার একলা জীবনে নিজের জন্য একটি দরজা এঁকে দিয়েছিলে।

    সে দরজা আজও খোলা থাকে রোজ,
    তুমি আসোনি…..!
    তবু,আলো আসে।।

    সইশি ১১অক্টোবর২৬,

    1
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে। প্রতিটি লাইন যেভাবে মনের অনুভূতিগুলো ছুঁয়ে গেল, তা সত্যি অসাধারণ।

    • আপনার এই শব্দ চয়নগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং বিশেষ করে ফুলের পাপড়ির আড়ালে লুকিয়ে থাকার অনুভূতিটি ভীষণ গভীর ও স্নিগ্ধ। আপনি যদি চান, তবে শেষ অনুচ্ছেদে আলোর আসার মুহূর্তটিকে আরও একটু বিস্তারিতভাবে ফুটিয়ে তোলার কথা ভেবে দেখতে পারেন। আপনার কলম থেকে এমন আরও অনেক সুন্দর কাজ দেখার অপেক্ষায় রইলাম, আপনি অনেক ভালো লিখছেন।

    • কিছু ফুল শুকিয়ে যায়, অথচ তাদের স্মৃতি হৃদয়ে আজীবন সবুজ থাকে।

Friends

Profile Photo
গাঙচিল
@mehzabeen-shahidy
Profile Photo
Alamgir Job
@alamgirjob
Profile Photo
tamim yeasin
@tamimyeasin
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Profile Photo
GIFARI
@gifari
Profile Photo
Redowan Hussain
@redowanhussain
Skip to toolbar