-
কল্পলোক
________
বদ্ধ চিলেকোঠায়
একটি ছোট্ট জানলার ওপারে
এক নতুন পৃথিবীতে বাস।আমি চমকে পেরোই ছদ্ম আগড়
এক ডুবে গাঙ নদী
পাখিদের কলধ্বনি মুখর
শকুন্তলার তপোবন।
যেথায় সাঁঝের আধার নামে
প্রিয়ার ও মুখ লজ্জা-নত
লুকায় প্রেমিক মন।কিংবা হটাৎ কিশোরী হই
ইছামতির নদী
তেপান্তরে ছুটছি আমি
অপুর দূর্গা দিদি।
হাজার বাতি জ্বলছে সেথায়
হাজার আশার বাস।
সম্বিতে ফিরে চাই বারবার
সত্যি নয় এ কল্পনার আকাশ।24 Comments-
-
-
বদ্ধ চিলেকোঠায়
একটি ছোট্ট জানলার ওপারে
এক নতুন পৃথিবীতে বাস।..এ কল্পনা ই মনে হয় আমাদের বেঁচে থাকার অক্সিজেন ।। আপনার শব্দ প্রয়োগ এবং এর সংমিশ্রন ছুঁয়ে ছুঁয়ে যায় । ধন্যবাদ 💛💙❗ -
-
-
-
-
-
সুপ্রিয় শিউলি চক্রবর্তী,
আমার সাম্প্রতিকতম নাত-ই-রাসুল – ⌠ হাবিব-ই-এলাহী ⌡ এবং কবিতা⌠ সৃষ্টি বিলাস ⌡ পড়ার আহ্বান ও আমন্ত্রণ জানাচ্ছি… যদি ভালো লেগে থাকে তবে আপনার অনুভূতি প্রকাশ করুন কেননা কেউ জানে না হয়তো আপনার দারুন সুন্দর কোনো মন্তব্য এবং প্রতিমন্তব্য থেকেই হয়তো কোনো কবিবন্ধু’র নতুন কোনো কবিতা’র জন্ম হচ্ছে প্রতিনিয়ত…!নিশ্চয়ই আপনার প্রিয় বন্ধু’কে এটি আনন্দ উপহার হিসেবে শেয়ার করে দিন…
সকলের জন্যই রইলো শুভকামনা ও ভালোবাসা… শুভ হোক… -
-
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



মঙ্গল হোক প্রিয় ‘কবি’ … আমি খুব জানি এই রত্নগর্ভা কবিতাটিতে পূর্ণমুগ্ধতা জানানো আমার কোনোদিনও শেষ হবে না…
“বদ্ধ চিলেকোঠায়
একটি ছোট্ট জানলার ওপারে
এক নতুন পৃথিবীতে বাস…”
দূর্গার নিষ্পাপ দু’চোখের এ কল্পনার আকাশ আদতে এক মহাসত্য তপোবন, যেখানে রত্নাবলীর অকুল স্নিগ্ধ বনতল প্রীতিমুগ্ধ মনিমানিক্যে ছেঁয়ে ছেঁয়ে আছে… এই আকাশ যদি আমি পেতাম…! যদি পেতাম ছোট্ট জানালার ওপারে এক নতুন পৃথিবী…!