Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • এক ফোটা জলে যেন সমস্ত প্রকৃতির প্রতিবিম্ব
    নয় কোন চোখের বিভ্রম
    এতো পুন লিখিত পুরাণ ক্ষুদ্র পরিসর
    সবুজ পাতার বুকে স্থির বসে
    শ্মশান এর ঘাট বহু পুরাতন রীতি
    জীবন-মৃত্যুর খেলায় হেরে গেছে কেউ
    তারই আহুতি অগ্নির প্রতি, কায়া হীন দেহ
    তোকে ফেলে যাবে আলোর মাঝে বিষাদ তিমিরে
    ছেড়ে চলে যাবে বহু দূর আকাশ
    যেখানে আজো সময় আজো চলতে শেখেনি
    ফেলে যাবে শুধু কিছু ছাই আর
    ক্ষনিকের দহন লিপি এক বিন্দু জলের স্মৃতিতে
    হয়ত ঝরে যাবে সেও ,পলকা হাওয়ায় তপ্ত মাটিতে
    জীবনের গতি থামবেনা তবুও
    শেষ হবে শুরু,বহে চির অবারিত স্রোতে।

    7
    4 Comments
    • চমৎকার লিখেছেন।

    • “ফেলে যাবে শুধু কিছু ছাই আর
      ক্ষনিকের দহন লিপি এক বিন্দু জলের স্মৃতিতে
      হয়ত ঝরে যাবে সেও ,পলকা হাওয়ায় তপ্ত মাটিতে
      জীবনের গতি থামবেনা তবুও
      শেষ হবে শুরু,বহে চির অবারিত স্রোতে।”

      জানিনে কেন কোনো খবর আসেনি তাঁর / যেন তাই দিনে দিনে মনে বেড়েছে অন্ধকার / শীতে সে প্রতিবারই তবুও একই রকম / জড়িয়ে ধ’রে মহামায়ায় আত্মায় দেয় ওম… জয়তু…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar