Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • দিগন্তের ওই সোনালী আলোয় নতুন ভোর ফেলে
    চলে যাব বহুদূর কোনো সমুদ্র কিনারে
    যেতে যেতে আর ডাকবো না অভিমান ভুলে
    শত প্রিয় নাম , হলুদ বইয়ের মলাটে
    ছড়িয়ে আছে চেনা গন্ধে, মাস পার হয়ে
    পুরনো ক্যালেন্ডারের পাতা , কত আঁকিবুকি
    তোমার স্মৃতি তে।
    অচেনা এক শীতল আগুন আমায় ঘিরে
    দহনের কোনো ইতিহাস নেই কেন ?
    অধরা এক সপ্নের আহুতিতে মগ্ন হয়ে
    সেই কাহিনী শোনাব আমি ধূ ধূ বালুচর আর
    চোখের মাঝে থমকে থাকা হাজারো স্রোতের কাছে
    গভীর ব্যাথার সেই আখ্যান যখন ভুলতে পারিনি
    পায়ের নিচে সবুজ ঘাসের হৃদয় শিশির ছোয়া স্পর্শে
    হয়তো সন্ধ্যা ঘনাবে বট-অশ্বথের ছায়ায়
    দূর পাহাড়ের গর্ভে আধার ছড়ানো মেঘেরা
    মৃত তারার শব-গীতি গাইবে অথবা আমার মৃত আত্মার
    কানে ফিসফিস করে বলবে -চুপিসারে এসো কিন্তু,
    তাঁরা হয়ে জ্বলে আলোর সুরে গাইতে
    হয়ত বা যাব হয়ত বা না
    শীতের কুয়াশা ভিজে খড়ের ছাউনি
    প্রদীপের আলোমাখা তুলসীর বেদীমূলে
    তবুও এ অপূর্ব দহন আমায় অনন্তকাল পোড়াবে।

    4
    1 Comment
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar