-
🐦নীল পাখির নীরবতা 🍂
সাদা কুয়াশায় ভেজা সেই রাতে
গাছের ডালে বসে ছিলো নীল পাখি,
চারপাশে অগণিত পাতা ঝরছে নিরবে
ঠিক যেন আমার স্বপ্নের মতো।পাখিটা ডাকছে না
তবুও তার নীরব চোখে হাজারো গল্প,
যে গল্পে মানুষ হারিয়ে ফেলে নিজেকে
নিজের কাছেই হয়ে যায় অচেনা।আমরা সবাই হয়তো নীল পাখির মতো
ভিড়ের মাঝেও ভীষণ ভাবে একা,
যেখানে হাসির আড়ালে আড়াল থাকে কান্না
বুকের ভেতর মরতে থাকে নীরব ইচ্ছেগুলো।কেউ দেখে না
রাতের শেষে আমার নীরবতাকে,
সবাই নিজের ভাঙা মনটা লুকিয়ে
আবার নতুন সকাল সাজাতে থাকে।এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যে
আমি ভালো আছি বলা,
কারণ মানুষ কাঁদতে ভয় পায়
অবশেষ স্বপ্নটুকু আগলে ধরতে।নীল পাখিটা আজও ডালে বসে আছে
কারো অপেক্ষায় নয়,
বরং এমন একজন মানুষের খোঁজে
যে তার নীরবতাটুকুও বুঝতে পারবে।আর সত্যি বলতে আমরাও তো সারাজীবন একটা বোঝার মানুষের অপেক্ষাতেই বেঁচে থাকি, তাই না বলো! 🌸
1 Comment

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
nili
@nili
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
Nahar moyna
@moyna
মেহেদী হাসান
@saimul
নাফিউল ইসলাম নাফি
@nafiridoynafiulislamgmail-com
Khan Hoque
@khanhoque
আনিকা মারজান ইরা
@anikamarjanera

ঠিক যেন আমার স্বপ্নের মতো।