Profile Photo

শওকত শাফিOffline

  • showkotshafi
  • Profile picture of শওকত শাফি

    শওকত শাফি

    4 years, 9 months ago

    প্রাপক, রোকেয়া হল

    নারী হবে নরের ছায়া
    সূর্য তারে দেখবে না,
    নারী হবে চাঁদের মত
    মাখলে নর পুড়বে না

    নারী হবে জলের মত
    নারী হবে মাটির মত
    নারী হবে তমাল তরু
    নারী হবে ঘরের বধূ

    নারীর কান্না মিঁহি হবে
    ঘরের বাইরে যাবে না,
    নারীর হাসি মুচকি হবে
    পরের বেড়া শুনবে না

    নারী হবে অনুগত
    নারী হবে বাধ্যগত
    নারী হবে উষ্ণরাগী
    কুঞ্চিতঠোঁট অভিমানী

    নারী হবে সুখের হাড়ি
    কষ্ট কোন থাকবে না,
    নারী হবে নরের হৃদয়
    বুকের বাইরে যাবে না!

    তারিখ: ০৮ মার্চ ২০২১

    7
    5 Comments
Skip to toolbar