Profile Photo

Showrav GhoshOffline

  • Showravghosh
  • Profile picture of Showrav Ghosh

    Showrav Ghosh

    5 years, 2 months ago

    “যাত্রা”
    (সৌরভ ঘোষ)

    মৃত্যুর এই মিছিলে
    যদি গো বা কখনো নাম লিখাই,
    মুছে ফেলো সব স্মৃতি
    জমা ছিলো যা স্মৃতির পাতায়,
    খুনশুটি সব হয়েছিলো যা
    তোমার আমার প্রতিটি দেখায়।

    অভিমান আর অভিযোগ
    যা ছিলো সব আমার প্রতি
    মুছে দিও সব পরম যত্নে
    পুষে রেখে আর লাভ কি?

    যদি আর না হয় দেখা
    যদি আর না হয় কথা
    তবে ছিড়ে যাওয়া এই বাঁধন
    এতোকাল যা করেছি যতন
    রেখোনা তা আর করে আপন
    ভুলে যেও মনে করে,
    আমি যখন যাত্রা করবো
    এপার ছেড়ে পরপারে।

    6
    3 Comments

Friends

Skip to toolbar