Profile Photo

Shudipta ArjunOffline

  • Shudipta-Das-Arjun
  • Profile picture of Shudipta Arjun

    Shudipta Arjun

    4 years, 3 months ago

    আর্তনাদ
    সুদীপ্ত দাশ অর্জুন
    কনকনে শীত রাতে ফুটপাতে দুর্বিষহ নিদ্রা,
    বুঝবে কি আর কেও?
    তবে যে চিতার আগুনে বা কবরে শয়ন,
    যেন ছিলো তার চেয়ে শ্রেয়!
    স্নাতক, ডিগ্রি কিংবা যেকোন পড়ুয়া,
    যদি কপালে ওঠে হাত?
    তিন চাকার চালক কিংবা শ্রমিক, মজুর,
    তবুও সন্মানিত জাত।
    তবে শিক্ষিত সমাজ কোন অধিকারে তাদের করবে কুপোকাত?
    উচ্চশিক্ষায় শিক্ষিত আজ চাকরি না পেয়ে বেকার।
    অভিজ্ঞতার অভাবে কেন চাকরি হলো না তার?
    তবে তাকিয়ে দেখ ওই সভ্য সমাজে,
    অসাধু চাকুরেজীবির স্ত্রীর গলায় ঝুলছে সোনার হার।
    পাড়ার কাকু ডেকে-” বাবা বলছি একটু শোন,
    বয়স ৪০, চুল দারি পাকা,বিয়ে করছোনা কেন?
    কিংবা বাড়ির ছেলেবেলাকার বন্ধু-” তবে প্রেম করলি না কেন?”
    তারা কি জানে? কতক প্রেমের আত্মত্যাগের গল্প ঘিরে,
    ধরেছে মরিচিকা যেন!
    প্রাচুর্য আর পাত্রী সহযোগে চলছে মাপকাঠি,
    “বৃহৎ সমৃদ্ধ হোক সে বৃদ্ধ,
    তবু পাত্র মন পরিপাটি।”
    চরিত্র অপেক্ষা সমৃদ্ধ শ্রেয়,
    তাই চেপে গেলো দোষত্রুটি!
    ধনাঢ্য পিতার সন্তান বলে- “আছে টাকার পাহাড়,দু-হাতে উড়বে টাকা তবে চিন্তা কি আর?”
    তবে যে দরিদ্র পিতার সন্তানের স্বপ্ন রঙিন আকাশে ওরার,
    তবুও কতক স্বপ্ন যে আজো অপূর্ণ রইলো তার।
    দ্বীনের সেবাই নিয়োজিত প্রাণ,
    আজ লোক দেখানো প্রচার।
    মুখে মধুর বাণী তেতো অন্তরখানী, হলোনা শিক্ষা পেয়ে ধিক্কার।
    স্বার্থ যেমন যার,মিথ্যে অভিনয়ে যেন তৃপ্তি মেলে তার,
    দূষিত সমাজ তাদেরই উপহার,যারা ছড়ালো অন্ধকার।
    তিলে তিলে সবে করে চলেছে খাদ্যের অপচয়,
    অবাধে খাদ্য ধ্বংস হয়।
    কতই দারিদ্র্য, পথশিশু খালিপেটে রাস্তায় পড়ে রয়।
    জন জীবন যাপনে হলো আজ বড় বিভীষিকা ময়,
    জন্ম হতে মৃত্যু তাদের কেমন জীবন জয়?
    স্বার্থের আর্তনাদে ঘটে তিলে তিলে মানবযন্ত্রের ক্ষয়।

    9
    5 Comments

Friends

Profile Photo
Borno
@biborno
Profile Photo
Abu Taher
@abu-taher
Profile Photo
AymanRakib
@aymanrakib
Profile Photo
Md-Rifatul-Islam
@md-rifatul-islam
Profile Photo
Koel-Mizan
@koel-mizan
Profile Photo
Masum-Pantho
@masum-pantho
Profile Photo
Zahidul Hoque Polash
@zahidulhoquepolash2
Skip to toolbar