-
[শ্রাবণ সন্ধ্যার কাব্য]
[পর্ব – ৬]
ছোট থেকে চিনি আমি রাহাকে। আর রাহা মেয়েটা খুব বুদ্ধিমতি মেয়ে। হ্যাঁ বাবা ওই মেয়ে বুদ্ধিমতি হতে পারে কিন্তু আমি বোকা নই যে ওর মতো মেয়েকে বিয়ে করবো। আমার যেমন লাইফ পার্টনার প্রয়োজন ওর মধ্যে এমন কিছু নেই বাবা। না সৌন্দর্য আছে না স্মার্টনেস। ভালো করে কথাও বলতে পারে না। এমন মেয়েকে আমি জীবনেও বিয়ে করবো না।
মোস্তফা এবার চরম রেগে গেলেন। তুমি ওর মধ্যে অসুন্দরের কি দেখলে ঈশান। গায়ের রং শ্যামলা হলেই কি কেউ অসুন্দর হয়ে যায়। আর ও যে ভাবে চলাফেরা করে কথা বলে এটাকে আনস্মার্ট বলে না ভদ্রতা বলে।
এতো দিন লেখাপড়া করে দেখি কিছুই শিখতে পারলে না তুমি। আর যদি বলো বিয়ের কথা তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। ঈশান চেঁচিয়ে বললো মানি না আমি তোমার এই সিদ্ধান্ত। ওই মেয়েকে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। বলেই হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলো ঈশান। পিছন থেকে মালিহা ডাকছে এতো রাতে কোথায় যাচ্ছিস বাবা। ঈশান শুন আমার কথা?
মার কথায় কোনো পাত্তাই দিলো না। বাইক নিয়ে বেরিয়ে গেলো।
ঈশান গেলো নিহালের কাছে। রাত ১:০০ বাজে। নিহালের ফোনে কল দিলো ঈশান দুইবার কল দিলো তাও তুললো না। ঈশান রাগে ফেটে যাচ্ছে হাতের কাছে পেলে একদম চিবিয়ে খেতাম নিহাল তোকে। আরেক বার কল দিতেই ঘুম ঘুম চোখে ফোনটা তুললো নিহাল। হ্যালো কে?
তাড়াতাড়ি এসে গেট খুল। নিহালের ঘুম যেনো উধাও হয়ে গেল। এটা তো ঈশানের গলা। ফোনটা কান থেকে সরিয়ে নাম্বারটা দেখলো। দেখলো ঈশানেরি নাম্বার। এক লাফে শুয়া থেকে উঠে বললো কেন আমি এতো রাতে গেট খুলে কি করবো।
তোকে যা বলেছি তা কর নাইলে আমি যদি কোনো ভাবে ভেতরে আসি তাইলে তোর খবর করে ছেড়ে দিবো নিহাল। কথাটা শুনে বুঝতে পারলো ঈশান গেটের সামনে দাঁড়িয়ে আছে। ছুটে এসে গেট খুলে দিল নিহাল। এতো রাতে এখানে কি করতে এসেছিস। কোনো উত্তর না দিয়ে হনহনিয়ে ভিতরে ঢুকে গেলো ঈশান। দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। বোকার মতো “হা”..! করে তাকিয়ে থাকলো নিহাল। তারপর তাড়াতাড়ি করে গেট লাগিয়ে ঈশানের পেছন পেছন ভেতরে চলে এলো।
ঈশান কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লো। নিহাল বললো বাড়িঘর নাই নাকি তোর। আমাকে জ্বালাতে চলে এসেছিস নাকি একা একা ঘুমাতে কষ্ট হয়। একা ঘুমাতে কষ্ট হলে বল আঙ্কেল কে বলে ঘরে বউ আনার ব্যবস্থা করি। কথাটা বলেই হাসতে শুরু করলো নিহাল।
ঈশানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলো মনে হয়। শুয়া থেকে উঠে নিহালের নাক বরাবর ঘুষি মারলো ঈশান। তাল সামলাতে না পেরে বিছানা থেকে পড়ে গেলো নিহাল। আরেকটা কথা বললে তোকে এখানেই পুঁতে রেখে দিবো।
নাকে হাত দিয়ে চেপে রেখে বললো আমি কি খারাপ কিছু বলেছি নাকি। বিয়ে করাতো ফরজ কাজ…! আর কিছু বলতে যাবে নিহাল তার আগেই দেখলো ঈশান বিছানা থেকে উঠে আসছে ওর দিকে। বসা থেকে উঠে আল্লাহ গো বাঁচাও বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো নিহাল।
ঈশান এই সুযোগে দরজাটা বন্ধ করে দিলো। এখন একটু শান্তিতে ঘুমাতে পারবে।
নিহাল বললো এই শালার হয়েছে টা কি আজকে। নেশা-টেশা করেছে নাকি। অন্য রুমে যেয়ে শুয়ে পড়লো নিহাল। নাকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে।
সকাল বেলা মোস্তফা প্রস্তুতি নিচ্ছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। মালিহা আজকে আর কাউকেই কিছুই বলছে না। কারণ জানেই বললেও কোনো লাভ নেই। কারো কথাই শুনে না মোস্তফা সিকদার।
রাহাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলো মোস্তফা সিকদার শায়ান আর রিয়া। দরজায় কলিং বেল বাজাতেই খাদিজা এসে খুলে দিলেন দরজা। মোস্তফা সিকদার আর শায়ান কে দেখে বেশ অবাক হয় খাদিজা। কিন্তু সাথের মেয়েটাকে চিনে না খাদিজা। খাদিজা বললো আরে আপনি এসেছেন ভেতরে আসেন। সবাই ভেতরে ঢুকলো। মোস্তফা খাদিজার হাতে মিষ্টি ধরিয়ে দিয়ে বললো নেও খাদিজা। আরে এসব আনার কি দরকার ছিলো। রাখো তুমি খাদিজা।
ওদের কথোপকথন শুনে বেরিয়ে এলো নিলয়। নিলয়কে দেখে মোস্তফা মুচকি হেসে বললো কেমন আছো বাবা। এইতো আঙ্কেল ভালো আছি। আপনি? হ্যাঁ আমিও ভালো আছি। লেখাপড়া কেমন চলে তোমার। ভালোই চলে।
খাদিজা বললো বসুন না আপনারা। দাঁড়িয়ে আছেন কেন। আপনারা বসুন আমি নাস্তার ব্যবস্থা করছি। মোস্তফা বললো এ সবের প্রয়োজন নেই খাদিজা। তুমিও বসো তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। খাদিজা এখন একটু বেশিই অবাক হলো। আমার সাথে আবার কিসের কথা।
“বসো আগে!” সবাই বসলো। মোস্তফা বললো আসলে আমি কিছু চাইতে এসেছিলাম তোমার কাছে।
আমার কাছে চাইতে এসেছেন মানে? মোস্তফা মুচকি হেসে বললো তোমার মেয়ে রাহাকে চাইতে এসেছি। মোস্তফার দিকে প্রশ্নাত্মক চোখে তাকায় খাদিজা। ঠিক করে কিছুই বুঝতে পারছে না। মোস্তফা বললেন আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই রাহাকে।
রাহা ঘর থেকে বেরিয়ে এলো কে এসেছে দেখার জন্য। আর মোস্তফাও এই কথাটা বললো। রাহা এসে কথাটা শুনে “থ” হয়ে দাঁড়িয়ে পরলো।
খাদিজা বললো আপনার ছেলের বউ করে নিয়ে যাবেন মানে। মোস্তফা বললো হ্যাঁ আমার ছোট ছেলের বউ করে নিয়ে যেতে চাই রাহাকে।
খাদিজা যেনো কিছুই বিশ্বাস করতে পারছে। কথা বলার ভাষা যেনো হারিয়ে ফেলেছে। রাহাও যেনো বেশ অবাক হলো। আবার এখানে এসে লজ্জায়ও পরে গেলো।
মোস্তফা রাহাকে কাছে ডাকলো, এদিকে এসো মা। রাহা লজ্জায় মাথা নুইয়ে গেলো মোস্তফার কাছে। মোস্তফা বললো আমার ছোট ছেলেকে তো তুমি দেখেছো রাহা। কেমন লাগে আমার ছোট ছেলেকে তোমার। রাহা ভাবলো মোস্তফার ছোট ছেলের নাম তো ঈশান। তার মানে ঈশানের সাথে বিয়ের কথা বলছেন। রাহা আর কোনো জবাব দিতে পারলো না। এটাও কি সম্ভব ঈশানের মতো একজন সুদর্শন ছেলের সাথে তার বিয়ে হবে। ভাবতেই কেমন শরীর টা শিউরে উঠলো রাহার।
খাদিজা বললেন আপনি কি আপনার ছোট ছেলে ঈশানের কথা বলছেন। মোস্তফা হেসে বললো হ্যাঁ ঈশানের কথাই বলছি। খাদিজা খুশি হয়ে গেলো। ওই দিন হাসপাতালে দেখেছে ছেলেটাকে যেমন সুন্দর তেমনি ভালো মনের মানুষ। আর তাদের কতো উপকার করেছে ছেলেটা। মোস্তফা বললো আশা করি তোমাদের কোনো আপত্তি নেই। আমাদেরও কোনো আপত্তি নেই তোমরা রাজি থাকলে আজকেই বিয়ের তারিখ ঠিক করে যাবো। খাদিজা হেসে বললো আমার আবার কিসের আপত্তি থাকবে আপনাদের মতো ভালো পরিবারে আমার মেয়েটা যাবে এটা আমাদের সৌভাগ্য। কথাটা শুনে মোস্তফা শায়ান রিয়ার মুখে হাঁসি ফুটে উঠল।
তা ছাড়া আমার বাপ মরা এতিম মেয়েটা আপনার মতো একজন মানুষকে শ্বশুর হিসেবে পাবে। কথাটা বলেই আঁচল দিয়ে চোখের পানি মুছলেন খাদিজা। মোস্তফা বললেন তাহলে কি তোমরা রাজি? খাদিজা বললেন হ্যাঁ”।
খাদিজা এবার রাহাকে জিজ্ঞেস করলো রাহা তুই কি বলিস। রাহা তো সেই কখন থেকে মাথা নুইয়ে রেখেছে। রাহা বললো আমি কিছু জানি না মা তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। মোস্তফা মুচকি হেসে বললেন”আলহামদুলিল্লাহ”। রাহা আর কোনো দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে গেলো। খাদিজা বেগম বললেন একটু বসেন আমি আসছি। খাদিজা গেলো খাবারের ব্যবস্থা করতে।
মোস্তফা ভাবলেন যতো তাড়াতাড়ি সম্ভব বিয়ের তারিখ ফেলবে।
*চলবে…?
3 Comments
Friends
Md Ramjan Ali
@mdramjanali
নাঈম অরণ্য
@aronnonaim
Alamgir Job
@alamgirjob
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
শারমিন আক্তার
@sarmin
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751



নতুন পর্বের অপেক্ষা