-
একপক্ষিক
একটি উদ্দেশ্য নিয়ে ছোট একটা গোলির গোল চত্বরে একা একা দাঁড়িয়ে আছি প্রায় ১ ঘন্টা ২০ মিনিট। তারপর এক বোরকা পরা যুবতী আমার ফোনটা চেয়ে নিয়ে কার সাথে কথা বলে চলেও গেল কিন্তু কই সে বিধুমালার তো কোন খোঁজ নেই। মিনিট ১৫ পর দেখি, মাত্র আমাকে অতিক্রম করল কোঁকড়ানো চুলওলা একটা মেয়ে।আ,,অঅ,,,আ আচ্ছা আমি কি একেই খুঁজছিলাম??ঠিক তখনই কে যেন উদ্বিগ্ন স্বরে বলে উঠল “হতভাগা ভীতুর ডিম !! দেখছিস কী,চল”। আশপাশে একবার দেখলাম, না কেউ না।যাই হোক বিষয়টা ঠিক না বুঝেই উদ্দেশ্য সাধনে মন দিলাম। চললাম পিছু পিছু। বেশ মজা অনুভূত হচ্ছিল নিজের মনে,এমন কাজ আমাকে দিয়ে হয় নি এর আগে। পৌঁছে গেলাম মন্দিরে, তালেগোলে ফুল ছাড়াই অঞ্জলী দিয়ে দিলাম তার অনেক পিছনে দাঁড়িয়ে। একটা অন্য অনুভূতি হল মনে।এ অনুভূতি ভালবাসার না
, এ অনুভূতি ভালবাসা না পাওয়ার,এ অনুভূতি আমার প্রিয়তমার ঘৃণার। তাহলে সে কি…………..।
শুনতে পেলাম ,”ঐ যে মেয়েটা সবুজ ওড়না গলায় ওর একটা ছবি তুলে দে না””।বামে চোখ ফিরালাম , তেরো_চৌদ্দ বছর বয়সের দুটো ছেলে।অষ্টমির অঞ্জলী শেষে একটা কাজ করলাম ওদের একটু পাশে ডেকে আমার ফোনে ওই সবুজ ওড়না ওলির ১৬৯ টা ছবি দেখিয়ে বললাম তোমরা যা ভেবেছিলে তা ভুলে যাও। মিনিট দুয়েক পর দেখি মন্দিরের বিপরীতে এক গৃহস্থ লুচি, আপেল,লেবু সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের প্যাকেট বিলি করছেন। আমি ও হাত পেতে আমার দীনতা স্বীকার করে নিলাম ।এর মধ্যে ঘন্টা দেড়েক পার হয়ে গেছে। ভাগ্য দেবী আমার শেষ পরিণতি অনুধাবন করে মুচকি মুচকি হাসছেন। প্যাকেট হাতে আমি আবার পিছু পিছু। আস্তে আস্তে হাঁটছি এমন সময় উদ্বিগ্ন স্বরে আবার কে যেন বললো “” এসব কত দিন ধরে?”
আমি বললাম “চার বছরের কিছু বেশি”
আবার শুনতে পেলাম “তো কাছে যা কথা বল “।
উত্তরে বললাম ‘একপক্ষিক’।
রমনির সাথে তার যে বান্ধবী এবং বান্ধবীর মা ছিল, তারা তার বাড়ির গোলি পর্যন্ত আসল এবং মিনিট খানেক দাঁড়িয়ে অবশেষে ধরল তাদের বাড়ির রাস্তা আর ততক্ষণে প্রিয়তমা আমার তার বাড়ির গেট খুলছে । যখন তারা আমাকে অতিক্রম করছিল সেই বান্ধবীর চোখে দেখলাম একটু বেশি কৌতুহল।
উদ্বিগ্ন স্বর টা শান্ত হয়ে বলল ‘এভাবে আর কত দিন!’
উত্তরে বললাম ‘জানি না’।7 Comments-
বন্যবাদ #তানভীর_তীব্র
Friends
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
নীল লহিতা
@nihadrahman
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
মোখলেসুর রহমান
@mokhles
Foyzur Khan
@foyzur-khan
Shohag arnob
@shohagarnobgmail-com
Farhana whab promi
@farhana
Aeka Asin
@asin
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin


অপেক্ষা আর প্রতিক্ষার মানে আলাদা। অভিনন্দন।