Profile Photo

Nadimul Islam SiamOffline

  • siam2003
  • Profile picture of Nadimul Islam Siam

    Nadimul Islam Siam

    5 years, 1 month ago

    খুব একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল। প্রায় ২ বছর আগের কথা। ঘটনাক্রমে একবার এক গ্রামে বাংলাদেশের সুনামধন্য এক পাবলিক বিশ্ব-বিদ্যালয়ের বিখ্যাত এক ইমেরিটাস অধ্যাপক এসেছেন তার কোনো একটা কাজে। তারপর ওনি ওই এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে যখন গেলেন তখন চেয়ারম্যান এর সহকারী তাকে বললেন,”কাকে চাই”? তিনি বললেন, “চেয়ারম্যান কে”। সহকারী মোটামুটি একটা সন্দেহের সুরে বললেন, “আপনি কে আর কী করেন?” ইমেরিটাস অধ্যাপক বললেন, “আমি একজন শিক্ষক”। সহকারী টা নেহাতই তাচ্ছিল্য ভাবে বললেন, “আপনি অপেক্ষা করেন”। “চেয়ারম্যান ব্যস্ত”। ঠিক তখনই আরেকজন সিভিল পোশাকে একটা লোক যখন চেয়ারম্যান এর অফিসে প্রবেশ করতে চাইলে যথারীতি সহকারী বাধা হয়ে দাড়ালে লোকটা বলে সে নাকি পুলিশের কনস্টেবল। সহকারী নিশ্চুপ চিত্তে প্রবেশ করতে দিল। এমনকি চেয়ারম্যান ওই পুলিশ সদস্য কে চা নাস্তা সহ যথার্থ আপ্যায়নই করলেন। ইমেরিটাস অধ্যাপক সাহেব অনেকটা অবাকই হলেন। অবশেষে যখন ইমেরিটাস অধ্যাপক সাহেব কে অফিসে প্রবেশ করতে দিল তখন ওনি লক্ষ্য করলেন চেয়ারম্যান তাকে ও তার পেশা নিয়ে প্রশ্ন করলে ওনি তখনও নিজেকে শিক্ষক হিসেবেই পরিচয় দিলেন। বিশ্ব বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক পরিচয় টা গোপন ই রাখলেন। দেখা গেল চেয়ারম্যান তাকে চা নাস্তা দূরের কথা বসতেও বলল না। ওনি প্রচন্ড অবাক হয়ে তার কাজ শেষ করে রাস্তায় নেমে ভাবতে লাগলেন নিজের পদবী টাই হয়ত আসল পরিচয়। ইমেরিটাস অধ্যাপক বললে হয়ত বা ওনি অনেক সম্মান পেতেন।

    4
    4 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar