Profile Photo

Sirajul ManikOffline

  • sirajulmanik
  • Profile picture of Sirajul Manik

    Sirajul Manik

    • 1 month, 3 weeks ago

    শব্দহীন কান্না
    সিরাজুল মানিক

    শব্দহীন কান্না কেউ শুনতে পায়না
    কাঁদতে কাঁদতে অদৃশ্য এক নদী ভরে যায়
    অথচ আপাত দৃষ্টিতে তা শুধুই শুস্ক থেকে যায়
    মানুষের মতো বেঁচে আছি
    অথচ নিজেকে মানুষ ভাবতেও থেকে যায় সংশয়
    আপন মানুষগুলো কেমন যেন বদলে গেছে
    সময় আর জীবনের পট পরিবর্তনের সাথে সাথে
    যেখানে যাই শুধু অবহেলা অনাদর
    পরিচিত মানুষগুলোর কাছে আমি যেনো
    অনাকাঙ্খিত কোন ব্যক্তি
    আমার উপস্থিতি যেনো কেবলি বিরক্তি
    কথা বলে অথচ প্রশান্তির বার্তা নেই
    মাঝে মাঝে মনে হয়
    আমি নিজেই নিজের সাথে কথা বলছি
    হেরে গেছি নিজের কাছে
    আমি কেমন যেনো
    ফেকাশে এক মানুষ হয়ে বেঁচে আছি
    আমার শাস প্রশ্বাস সবই চলছে
    অথচ মনে হয় মৃতপ্রায়
    আমি হাসি খেলি অথচ
    সেই মহুর্তগুলো প্রাণ খুঁজে পায়না
    সুন্দর মুহূর্তগুলো অন্ধকারেই থেকে যায়
    আলো থেকে দুরে অনেক দুরে
    শুধুই অন্ধকার, বিদঘুটে অন্ধকার
    বুকের গহীনে চাপা আর্তনাদ
    শব্দহীন কান্না।

    3
    5 Comments
    • আপনার এই লেখায় অদৃশ্য নদীর উপমা এবং নিজের ভেতরকার একাকীত্বের হাহাকার পাঠককে ভীষণভাবে স্পর্শ করে, তাই মনের এই গভীর অনুভূতির বহিঃপ্রকাশগুলো এভাবে লিখে যাওয়া অব্যাহত রাখলে খুব ভালো হয়।

    • প্রতিটি লাইনের মধ্যে এক অদ্ভুত বিষাদ আর একা হয়ে যাওয়ার হাহাকার লুকিয়ে আছে।

    • কাঁদতে কাঁদতে অদৃশ্য এক নদী ভরে যায়😮‍💨

    • “মানুষের মতো বেঁচে আছি অথচ নিজেকে মানুষ ভাবতেও থেকে যায় সংশয়” – লাইনটা পড়ে সত্যিই অনেক খারাপ লাগলো, আপনি কি সবসময়ই এমন একাকীত্ব অনুভব করেন? আপনার মতো আরও অনেকেরই হয়তো এমন অনুভূতি আছে, তাই সবার লেখায় নিয়মিত রিয়্যাক্ট আর কমেন্ট করবেন যাতে আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকে।

    • শব্দহীন কান্না।

Skip to toolbar