Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 10 months ago

    যারে ভালোবাসো
    সোমা

    যারে ভালোবাসো তারে
    কষ্ট দেয়া মানা,
    নাই বা দিলে ছোট্ট ঘর
    সুখ নামক ঠিকানা।।
    আকাশের নীলাভতে যে খুঁজে নেয় পরশ
    তার কাছে দালানের সুখের মোহ কি আছে?
    রেখো তারে যতন করে
    বুকের মাঝে নিবিড় করে,
    অতি আদরে সঙ্গোপনে
    শোনো না কোনো মানা।।
    চোখের তারায় যে খুঁজে নেয় সমুদ্র
    অসীমে বিলীন হওয়ার সুখ কি অন্য কিছুতে আছে?
    যে তোমারে উজাড় করে
    হৃদয়ে দিল স্থান,
    সুখে দুঃখে থেকো পাশে
    রেখো তার মান।
    রক্তের বহমান ধারায় যাকে খুঁজে নেয় সত্ত্বা
    সমস্ত ঐশ্বর্য ম্লান হয়, রয়ে যায় পিছে।।

    11
    8 Comments
Skip to toolbar