-
জীবন নাটক
সোমা
সংসার নামক রঙ্গমঞ্চে
নায়িকা হয়ে এলাম আমি
নায়ক আর কেউ নয়
সেই শুভ্র সুন্দর আমার স্বামী।।
কখনো বা সুখের দৃশ্যে
আবার কখনো বা দুঃখের
অভিনয় করে যাচ্ছি আমরা
আমাদের জীবন নাটকের।।
জীবন তো এক নাটকই
এতে নেই কোনো কল্পনা
বাস্তবতার নিরিখে রচিত
নাটক নামের বেদনা।।
নাটক করতে করতে
কখনো আসে ক্লান্তি
কখনো বা জাগে সংসারের প্রতি
বিতৃষ্ণা আর বিভ্রান্তি।।
জানিনা আমি এই নাটকের
শেষ কোথায় হবে?
কখন জীবনের শেষ দৃশ্যের
পরিসমাপ্তি হবে।।14 Comments -
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali



শুভকামনা নিরন্তর ..