Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 8 months ago

    শৈশব মনে পড়ে

    সোমা

    যখন খুব ক্লান্তি আসে শরীরে
    সুখেও যেন মন নাহি ভরে
    কষ্ট যে কোথায় বলতে নাহি পারে
    তখন, শৈশব মনে পড়ে।

    ইচ্ছে করে, যদি ছোট হতে পারতাম
    বয়স টাকে যদি কমিয়ে নিতে পারতাম
    হা-ডু-ডু আর কানামাছি খেলে
    কত কত আনন্দ করতাম
    তখন, শৈশব মনে পড়ে।

    খেলার মাঠে যখন কাউকে খেলতে দেখি
    মনের মধ্যে শিশু মন দেয় উঁকি
    ছোটদের মাঝে মন হারিয়ে যায়
    নিজেকে কী করে ধরে রাখি
    তখন, শৈশব মনে পড়ে।

    মাঝে মাঝে মনে হয়
    মাকে যদি কাছে পেতাম
    চিৎকার করে জড়িয়ে কাঁদতাম
    এত যে শান্তি আর কার কাছে
    কেঁদে কেঁদে শুধাতাম
    মায়ের আঁচলে কান্না মুছে
    নিজেকে ভুলিয়ে রাখতাম।
    তখন, শৈশব মনে পড়ে।

    যখন কিছুই ভালো লাগে না
    কাজেতে মন বসে না
    যা খুশি তা করা যায় না
    তখন, শৈশব মনে পড়ে।

    এখন ঈদ, পুজোতে
    অনেক অনেক জামা
    আগে পেতাম একটা কি দুটো জামা
    তবুও কোথাও যেন আনন্দ নেই
    জামা গোপনের ইচ্ছে নেই
    তখন, শৈশব মনে পড়ে।

    দিন বদলের দিন এসেছে
    অতীতের সুখে ভিন্ন রূপ এসেছে
    তবু ও কেন যেন আগের আনন্দ খুঁজি ফিরি
    পুরনো স্মৃতিতে মন যায় ভরি
    তখন, শৈশব মনে পড়ে।

    8
    5 Comments
Skip to toolbar