Profile Photo

Tofajjol Kader SomonOffline

  • sOmOn
  • Profile picture of Tofajjol Kader Somon

    Tofajjol Kader Somon

    4 years, 10 months ago

    ♦️চুপ থাকা নিয়ে চমৎকার একটি মিশরীয় প্রবাদ আছে –
    ‘কোলাহল যদি রূপার তৈরি হয়, নীরবতা তবে সোনার তৈরি!’

    ♦️আরবী প্রবাদটাও অসাধারণ-
    ‘তুমি তখনি কথা বলো, যখন তা চুপ থাকার চেয়েও সুন্দর!’

    🔸চুপ থাকাকে কেন এতো গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ জিহ্বা দ্বারা সংশ্লিষ্ট গুনাহগুলো আমাদের ভালো আমলগুলোকেও নষ্ট করে দিচ্ছে। আমরা সারাদিনে যত কথা বলি, তার বেশিরভাগই অপ্রয়োজনীয়, মিথ্যাচার ও গিবতে পরিপূর্ণ। অথচ মুখ নিঃসৃত প্রতিটি শব্দই লিপিবদ্ধ হচ্ছে।

    ♦️মহান আল্লাহ্ বলেনঃ
    ‘মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।’
    (সূরা কাফঃ১৮)

    ♦️হাশরের ময়দানে দেখা গেল- আমাদের পূণ্যের চেয়ে পাপের পাল্লা ভারি। অবাক কান্ড! কখনো কারো ক্ষতি করিনি, কারো প্রতি অন্যায় করিনি, তারপরো এ অবস্থা কেন? তখন উত্তর আসবে, এগুলো তোমার মুখ নিঃসৃত পাপের ফল!
    এজন্যই আল্লাহর রাসূল (সা.) বলেছেন,
    ‘অধিকাংশ মানুষ জিহ্বা দ্বারা সংঘটিত পাপের কারণে জাহান্নামে যাবে।’
    (তিরমিযিঃ১৬১৮)

    🔸তাহলে করণীয়? এর সমাধানও রাসূলুল্লাহ (সা.) দিয়ে গেছেন- ‘যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে।’
    (মিশকাত)

    ♦️জেনে নেওয়া যাক জিহ্বা দ্বারা সৃষ্ট কবিরা গুনাহসমূহঃ

    🔸১. মিথ্যা কথা বলা,
    🔸২. মিথ্যা সাক্ষ্য দেওয়া,
    🔸৩. মিথ্যা শপথ করা,
    🔸৪. গিবত করা,
    🔸৫. পরনিন্দা করা,
    🔸৬. অভিশাপ দেওয়া,
    🔸৭. খোঁটা দেওয়া,
    🔸৮. চোগলখোরি করা।

    ♦️যেমন হওয়া উচিত আমাদের কথা বলার নীতিঃ

    🔸১. কথা বলার আগে সালাম দেওয়া।
    (সূরা নূরঃ৬১)
    🔸২. সতর্কতার সঙ্গে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়)।
    (সূরা ক্বফঃ১৮)
    🔸৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা।
    (সূরা বাক্বারাহঃ৮৩; বুখারীঃ১৪১৩)
    🔸৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা।
    (সূরা নূরঃ৩; বুখারীঃ৩৫৫৯)
    🔸৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (সূরা লুকমানঝ১৯, সূরা হুজুরাতঃ২-৩)
    🔸৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা।
    (সূরা নামলঃ১২৫)
    🔸৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা।
    (সূরা আহযাবঃ৭১-৭২)
    🔸৮. গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা।
    (সূরা লুকমানঃ১৯; তিরমিযীঃ৪৮৫৯)
    🔸৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা।
    ( সূরা হা-মীম সাজদাহ্ঃ৩৪)
    🔸১০. উত্তম কথায় দাওয়াত দেওয়া। (সূরা হা- মীম সাজদাহ্ঃ৩৪)
    🔸১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (সূরা ছফঃ২)
    🔸১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা । (সূরা আরাফঃ১৯৯)
    🔸১৩. মেয়েরা পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। (সূরা আহযাবঃ৩২)
    🔸১৪. ছেলেরা পরনারীর সঙ্গে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা।
    🔸১৫. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা।
    (সূরা ফুরকানঃ৬৩)
    🔸১৬. হাসি মুখে কথা বলা।

    ♦️আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছি তো? নাকি জিহ্বাই আমাদের নিয়ন্ত্রণ করছে?

    4
    1 Comment
Skip to toolbar