-
সালটা তখন দুই হাজার দুই;
বয়স তখন তেরো,
ফিলিংস আমার যেমন ছিলো;
তেমন ছিলো এরও!
পছন্দ এক বছর আগে;
এক বছর পরে বলা,
ছিলো তখন শীতের সিজন;
কাঁপতেছিলো গলা।
বন্ধু ছিলো পাশে তখন;
সাহস দিলো মনে,
পাশ কাটিয়ে চলেই গেলো;
রিয়া ততক্ষণে!
ওহ! ভালো কথা নামটা তাহার,
রিয়া ছিলো না যে;
প্রথম প্রেমের নেশায় তখন,
মন পেতো না কাজে!…Read More4 Comments -
অন্ধকার অমানিশা;
পথ ছিলো যতো,
ছেড়ে তুমি আসো;
আলো পাবে অবিরত।
জীবন বিলীন করে;
করো সংগ্রাম,
মাথা নিচু করো নাকো;
দেহে থেকে প্রাণ।
আমরণ মেলে ধরো;
সত্যের শির!
যেভাবে ঘাসেতে থাকে;
ভোরের শিশির।
আগুন সে নিভে যায়;
যদি ঢালো জল,
পুণ্য কখনো জেনো;
হয় না বিফল।
পাহাড় সে বড় হোক;
উদার তো নয়,
উদার জীবন সে তো;
শেখায় প্রণয়!
আগুন সে আমরণ;
জ্বল…Read More -
হিংস্র তো পশু না,
পশুরূপী মানুষে;
বিবেকটা মরে গেছে,
উড়ে গেছে ফানুসে!
আমরা কি নিরাপদ?
পথে, ঘাটে, রাস্তায়,
ধর্ষন, ছিনতাই;
অহরহ আজ তাই।
মরীচিকা পড়ে গেছে;
মননে ও চিন্তায়,
উবে গেছে নীতিবোধ;
বেশামাল দিন তাই।
এ কেমন বলো দেখি?
আর কোনো দেশ নাই;
মানুষের মাঝে যেন,
চিন্তার লেশ নাই।
সবকিছু শেষ বুঝি;
তবু দেখি শেষ না,
মাঝ…Read More1 Comment -
সত্যের টুটি যারা;
গলা চেপে ধরিলা,
তোমরা তো মানুষের,
রূপে এক গরিলা!
সত্যতে যদি বা;
এতোটাই ভয় হয়,
জেনে নিও দিন শেষে;
সত্যেরই জয় হয়।
সত্য সে উন্মুখ;
বিচারের চেতনায়;
তোমাদের আবেগেতে,
ভালবাসা এতো নাই।
ভান করো সত্যকে,
ভালবাসো মন দিয়ে;
সত্যের স্মৃতি কেনো?
মুছিতেছো পণ দিয়ে!
পণ দিয়ে মুছিতেছো,
করিতেছো বাদ তাই;
বেঈমানী মিশে যেনো,
মননে ও…Read More1 Comment -
সা দি য়া (নন্দিনী) and
সৈয়দ মোহাম্মদ জামান are now friends
-
মীর অনাবিল and
সৈয়দ মোহাম্মদ জামান are now friends
-
এড: সাজেদুল হক টুটুল and
সৈয়দ মোহাম্মদ জামান are now friends
-
Motiur Rahman Mizan and
সৈয়দ মোহাম্মদ জামান are now friends
-
মোহাম্মদ শাহজামান শুভ and
সৈয়দ মোহাম্মদ জামান are now friends
-
Md Ashfak Sayed and
সৈয়দ মোহাম্মদ জামান are now friends
-
জীবন আমার ধন্য হতো,
তোমার সাথে ঘুরে;
তুমি আমার রক্ত কণার,
খানিকটা পথ দূরে।
ভাবতে পারো কত্তো তোমায়!
চাইতে পারি আমি;
তুমি আমার আলো না ঠিক,
ইহার চেয়েও দামী!
শিরে যেমন রক্ত থাকে;
তেমন মিশে তুমি,
অস্ত গেলে যেমন লাগে;
তেপান্তরের ভূমি।
তুমি আমার দ্বিপ্রহরের;
কন্ঠে তোলা গান,
তুমি আমার মাঝ গাঙ্গেতে;
পাল তোলা সাম্পান।
এমন কতো প্রহর…Read More1 Comment -
কথা শুরু ম্যাসেঞ্জারে,
একুশ সালের শীতে;
তখন তুমি ম্যাসেজ করে;
আমার কুশল নিতে।
কুশল নিতে কেমন আছি;
ঘরে এলেম নাকি?
রাত অবধি চলতো কথা,
থাকতো তবু বাকী।
এমন করেই চলতেছিলো;
বছর দেড়েক হলো,
হঠাৎ করেই পাল্টে গেলে;
আর ধরো না কলও।
বুঝতে আমার সময় নিলো;
অন্য কারো হলে,
এখন তুমি নক করো না;
ব্যস্ত থাকো কলে।
বললে-বলো ব্যস্ত প্র…Read More1 Comment -
তোমার মাঝে দেখতে পেলুম,
নজরুলেরই আঁচ;
সাহস তোমার স্বচ্ছ ছিলো,
স্বচ্ছ যেমন কাঁচ!
তোমার কাছে তুচ্ছ সবই,
তুচ্ছ ছিলো মোহ;
তাইতো বারুদ অগ্নি হলো,
বিস্ফোরিত দ্রোহ!
বীর বাঙ্গালী বীরের জাতি;
প্রমাণ দিলে তুমি,
তোমার মরণ স্মরণ করে;
পায়ের ধুলো চুমি!
হয়তো তুমি মলীন হবে;
বিলীন হবে নাকো!
প্রার্থনাতে থাকবে তুমি;
যেথায় তুমি থাকো।
তুমি ছি…Read More1 Comment -
তোমায়!
লাইনে পাওয়া ভার;
মেসেজ দিয়ে বসে থাকি;
ধার ধারো না তার!
তুমি কি আর জানো?
তুমি আমার বুকের পাঁজর;
তুমি আমার জানও!
এমনও দিন যায়,
সারাদিনেও পাই না -শুধু;
রাত্তিরেতে পাই।
কত্তো তোমায় ভাবি!
তোমার সাথে কইবো কথা;
করবো কতো দাবি!
কত্তো ভাবি বলবো কথা,
মনের আগল খুলে;
যাহার সাথে বলবো কথা,
সেই তো থাকে ভুলে।
আমি অ…Read More2 Comments -
তুমি চাঁদ!
আমি অথর্ব এক ফাঁদ।
তুমি নীড়,তুমি ধীর;
আমি অস্থির!
তুমি বিধাতার দান;
আমি অভিশপ্ত তুফান।
তুমি ফল, তুমি তৃষ্ণার জল,
আমি বিষাক্ত দাবানল!
তুমি গান, তুমি প্রাণ;
তুমি মায়া, তুমি জয়া;
আমি মন্দ, আমি অন্ধ,
আমি অপয়া!
তুমি দীপ্ত, তুমি উদ্দীপ্ত,
তুমি বেশ;
আমি ক্ষীপ্ত, আমি নির্লিপ্ত,
আমি সকল কিছুর শেষ! -
চৈতন্যোদয়
ঘোড়াটা ডিঙ্গিয়ে,
ঘাস খাওয়া রীতি ছাড়ো না;
কুড়িটা বছর হলো,
নেই তবু ধারণা!
আঙ্গুলটা ফুলে যেই;
কলাগাছ হতে চাও,
পাছে কেউ এলো কিনা?
শুধু সেই পথে চাও।
আগে ভাগে কথা বলো,
মাছ ঢাকো শাক দিয়ে;
গোবর গণেশটার,
ঘাড়ে উঠো ফাঁক দিয়ে।
বক ধার্মিক তুমি;
আর হলে ধূর্ত,
খোলসটা পাল্টাও;
লাগে না মুহুর্ত।
খিচুড়ি পাকাও সব;
রাম হলে করো সা…Read More1 Comment -
হাতে তাহার সময় ছিলো,
সুযোগ ছিলো সেবার;
সময়মতো কাজ করেনি,
ভুগতেছে তাই এবার!
স্বজন হারার ব্যাথার চোটে;
দেশের কথা ভুলে,
সুস্থ্য সবল দেশটা দিলো;
ভারতেতে তুলে!
ভারত ছিলো আরৎ ওনার;
করতো জমা সকল,
এখন ওনি দেশছাড়া তাই;
ভুগতেছে তার ধকল।
নেপথ্যেতে থেকে এখন,
চাল চালিছে হাজার;
যতই চালুক দাবার গুটি;
কাজ হবে না আজ আর।
ওনি নাকি সব হ…Read More1 Comment -
এপাশ সকল,
উজার করিয়া;
ওপাশ গড়িলো কে বা?
দ্বিচারী করিয়া,
কে-ই বা চিনিলো?
করিলো এহেন সেবা।
বুঝিয়া গিয়াছি,
দ্বিচারিতা আর;
খুঁজিয়া নিয়াছি ক্ষণ,
কান্ধে ফেলিয়া মস্ত কুঠার;
ভাঙ্গিয়াছি আবরণ।
মস্ত কুঠার,
দেবতার ধার;
অস্ত গিয়াছে রবি,
ঝিমায়ে পড়িলো;
একূল ওকূল,
ঘুমায়ে পড়িলো কবি!
বিকারগ্রস্থ!
এহেন স্বভাবে;
অভাবে কাটাবে দি…Read More1 Comment -
বুঝে উঠার আগেই আমি,
বন্দী হলেম জেলে;
অদ্যবধি ভালো চিনে,
ভদ্রোচিত ছেলে!
কেন আমি বন্দী হলেম?
কারণ জানি না যে,
ফোন করিলো যখন;
তখন ব্যস্ত ছিলেম কাজে।
জেলে বসে ভাবছি শুধু;
কেনো আমি এলেম?
ওনারা তো জাতির বিবেক;
অনেক তাদের এলেম!
এলেম তাদের অনেক-তবে;
নিজের খানাই বোঝে,
নিজের বেলায় লাভটা তারা;
অষ্টপ্রহর খোঁজে।
বিবেক তাদের নিলাম করে;
গো…Read More - Load More Posts
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta







স্মৃতির সরল ছন্দময় গল্প….🤍