-
গোত্র ও টোট্যাম
সঞ্জিত তির্কী কাব্যিক
বিভিন্ন লোকের বিভিন্ন ভাষা সংস্কৃতি নিয়ে আমাদের বসবাস।একেক জাতি গোষ্ঠীর রয়েছে একেক রকম ভাষা ও সংস্কৃতি।ভাষা ও সংস্কৃতির মাধ্যমেই এক জাতি অন্য জাতিগোষ্ঠীর থেকে ভিন্ন।আবার বংশ পরস্পরায় রয়েছে আলাদা আলাদা সংস্কৃতি।
গোত্রঃগোত্র শব্দের অর্থ বংশ বা গোষ্ঠীকে বুঝায়।বংশ প্রবর্তক ঋষি সন্তান পরস্পরা(শান্ডিল্য গোত্র)।সং.√গু(শব্দ বা কীর্তন করা)+এ(ষ্ট্টন্) জ বিণ.গোত্রে জাত;একই গোত্রের জাত,সগোত্র,জ্ঞাতি।সনাতন ধর্মে গোত্র বলতে একই পিতার ঔরসজাত সন্তান দ্বারা সৃষ্টি বংশ পরস্পরায়।কিন্তু গোত্র দ্বারা কখনো অঞ্চল এবং বিশেষ চিহ্ন নির্দেশ করে।বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত প্রভাবিত হয় পুরুষ পরস্পরায়।সুতরাং রক্তের ও বাহক হল পুরুষ।সনাতন ধর্মের বংশ রক্ষার ধারক ছিলেন প্রথম সত্য যুগের শুরুতেই ব্রহ্মার মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষি।পরবর্তীকালে অন্যান্য ঋষির বংশ পলস্পরায় পরিলক্ষিত হয়।
গোত্রের প্রকারভেদঃ
অত্রি,অগস্তি,আলম্যান,আত্রেয়,কাশপ্য,মৌদগল,ভরদ্বাজ
বশিষ্ট,বৃহস্পতি,বিশ্বামিত্র,জামদগ্ন্য,শিব,ভার্গব,শান্ডিল্য,ব্যাসঋষি,ধনন্বরি,পরাশর,সাবর্ণ, কাত্যায়নী,গৌতম,ঘৃতকৌশিক,নাগঋষি,চন্দ্রায়ন,বাঘ্রঋষি,হোবিঋষি,বাতস্য,বৃদ্ধি,কৌন্ডল্য,গুনক,কৃষ্ণাত্রেয়,জাতুকর্ণ,কাণ্ব,কুশিক,আঙ্গিরস,গর্গ, বিষ্ণু,শক্তি,অলাদীশ ও অত্রাশী গোত্র।টোট্যামঃটোট্যাম এর বাংলা অর্থ আদিম বা আদিবাসীদের গোত্রস্মারক;গোত্ররক্ষক বা গোত্র প্রতীক পশু পাখি বৃক্ষবিশেষ,যেমন-নাগ,বাজ,পেচক,সাপ,সিংহ,কুকুর প্রভূতি।
টোট্যাম হচ্ছে আত্মা,পবিত্র বস্তু বা প্রতীক যা পরিবার,জাতি,গোষ্ঠী বা গোত্রের প্রতীক হিসাবে কাজ করে।টোট্যাম শব্দটি উত্তর আমেরিকান ওজিবুয়ে ভাষা থেকে উদ্ভুত হয়েছে।প্রতিপালক আত্মা ও দেবদেবীর প্রতি বিশ্বাস শুধু আমেরিকান মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মধ্যে দেখা যায়।তবে এ সংস্কৃতির ঐতিহ্যবাহী মানুষগুলোর মধ্যে তাদের পতিপালক দেবতাদের তাদের নিজস্ব ভাষার শব্দ রয়েছে এই আত্মা বা প্রতীকগুলোকে টোট্যাম বলা যায় না।আদিবাসীদের রক্ষাকারী বা প্রতিপালক হিসাবে “টোট্যাম” পরিভাষাটি ব্যক্তিগত পরিচয় হিসাবে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে যা অন্যথা কোন গোষ্ঠীয় ধর্মীঋ চর্চায় জরিত নয়।
নৃতাত্ত্বিক দৃষ্টিকোণঃটোট্যামিজম হচ্ছে এমন বিশ্বাস যা চিন্ময় জগত ধর্মের সাথে যুক্ত।টোট্যাম হচ্ছে সাধারণভাবে প্রাণী বা অন্যান্য প্রাকৃতিক প্রতীক যা অধ্যাত্মিকভাবে সম্পর্কিত একটি দলকে বা গোষ্ঠীকে উপস্থাপন করে।
প্রাচীন নৃবিজ্ঞানী নৃতাত্ত্বিকবিদ যেমন,জেমস জর্জ ফ্রেজার,আলফ্রেড কোর্ড হাডন,জন ফ্রেগুসন ম্যাকলেন্নান এবং ডব্লিউ এইচ আর রিভারস টোট্যামিজমকে অংশগ্রহণমুলক নীতি হিসাবে চিহ্নিত করেছেন।পৃথিবীর সভ্য অংশ থেকে বিছিন্ন এমন আদিবাসীদের দ্বারা পালিত হয়,যা সাধারণ মানব বিকাশের একটি পর্যায়কে প্রতিফলিত করে।স্কটিশ নৃবিজ্ঞানী জন ফাগুসন ম্যাকলেন্নান,১৯ শতকের গবেষণা অনুসরণ করে,প্রাণি ও উদ্ভিদের পূজা(১৮৬৯-১৮৭0)গবেষণায় টোট্যামিজমকে একটি বিস্তৃত সম্বোধণ করেছিলেন।ম্যাকলেন্নান
টোট্যামিস্টিক ঘটনার নির্দিষ্ট উৎস খোঁজার চেষ্টা করেনি তবে ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে মানব জাতি প্রাচীন কাল থেকে টোট্যামিস্টিক পর্যায়ে মধ্যে দিয়ে চলে এসেছে।১৯৯০সাল পর্যন্ত,টোট্যামিজম ধারণাকে সংস্কৃতি জুড়ে সাধারণ সম্পতি থাকার বিষয়টি অভিভূক্ত করা হয়েছিল,রাশিয়ার আমেরিকান নৃতত্ত্ববিদ আলেকজান্ডার গোল্ডেনওয়েজার টোট্যামিক ঘটনাগুলো তীব্র সমালোচনা করেছিলেন।গোল্ডেনওজার ব্রিটিশ কলম্বিয়ার অস্ট্রেলিয়ান আদিবাসী এবং প্রথম জাতিগুলোর সাথে তুলনা করে দেখিয়েছিলেন যে তারা সাধারণত টোট্যামিজমের ভাগ করে নেয় অসমবর্ণ বিবাহ,নামকরণ,টোট্যামের বংশ,নিষেধ,অনুষ্ঠান,পুনর্জন্ম,রক্ষক আত্মা,গোপন গোষ্ঠী,শিল্প -অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ কলম্বিয়ার বিভিন্ন জনগন অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ কলম্বিয়ায় মধ্যে খুব আলাদা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল।তারপর তিনি তার বিশ্লেষণগুলি অন্যান্য গোষ্ঠীর মধ্যে প্রসারিত করে দেখান যে তারা টৌট্যামিজম ছাড়াই টোট্যামিজমের সাথে যুক্ত কিছু রীতিনীতি ভাগ করে নেয়।তিনি টোট্যামিজমের দুটি সংজ্ঞা প্রদান উপসংহারে পৌঁছলেন যার মধ্যে একটি হল-টোট্যামিজম হচ্ছে একটি নির্দিষ্ট সামাজিক গোত্রের বস্তু এবং আবেগময় মূল্যবান প্রতীকের সাথে যুক্ত হওয়ার প্রবণতা।
ফ্রান্সের সমাজতত্ত্বর প্রতিষ্ঠাতা এমিল ডুর্খইম,সমাজবৈজ্ঞানিক এবং ধর্মীয়তত্ত্বের দৃষ্টিকোণ থেকে টোট্যামিজম পরীক্ষা করেন,এবং প্রচীন কালের অবিকৃত ধর্ম আবিষ্কার করতে চেষ্টা করেছিলেন এবং টোট্যামিজমে ধর্মের উৎপত্তি দেখার দাবি করেছিলেন।
উরাঁওদের গোত্র ও টোট্যামঃগোত্র প্রথা দ্বারা যেমন মুন্ডা জাতির বিকাশ ঘটেছে তেমনি ভাবেই উরাঁওদের মধ্যেও ঘটেছে।গোত্র হলো তাদের বংশের মূল পরিচয় ইহা হলো পরিবার ও জাতির সুদৃঢ় বন্ধন।তাদের বংশের ধারা পিতৃপ্রধান এজন্য সন্তান পিতার গোত্র আখ্যায়িত হয়।টোট্যাম হলো তাদের গোষ্ঠীর প্রাকৃতিক নিশান বা প্রতীক যা তাদের নিকট অতি পূজনীয়।
গোষ্ঠীর প্রতীক হিসাবে তারা যেসব প্রাণী বস্তু বা স্থানকে গোত্র বলে থাকে।উরাঁওদের গোত্রকে আটটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।
১•পশু জাতীয় গোত্র(BEAT TOTEMS)
ক.আড্ডো-Cow খ.আল্লা-Dog
গ.বানডো-Wild cat ঘ.বারোয়া-Wild dog
ঙ.চিডরা-Squirrel চ.চিগলো-Jackal
ছ.এড়গো-Rat জ.গাঁড়ি-Monkey
ঝ.হালমান-Baboon ঞ.খোয়া-Wild dog
ট.লাকড়া-Tiger ঠ.অসগা-Field rat
ড.রুনডা-Fox ঢ.তিগ্যা- A speci
ণ.তির্কী- Yong mice
২•পাখি জাতীয় গোত্র(BIRD TOTEMS)
ক.বাকুল-Paddy bird খ.ঢিচুয়া-A small black bird with a long tail
গ.গাড়িয়ো- Stork ঘ.গেড়ে-Duck
ঙ.গিদহী-Vulture চ.গিসলিহী-A Species of bird
ছ.খাঁ খাঁ-Ravan জ.কোক্ রো-Cock
ঝ.কেরকেটা-Hedge sparroea
ঞ.অরগোড়া-Hawk ট.তিরকুয়া- Whe tithio chcoi bird ঠ.টপ্পো-A Species of long tailed bird৩•মাছ এবং জলচর প্রাণীর গোত্র(Fish and other aquatic totems)
ক.আইন্ড-Subdivision of the cel
খ.এককা-Tortoise গ.গোড্ডো-Crocodile
ঘ.কেন-A Specis of fish
ঙ.খালকো-A Specis of fish চ.কিন্ডুয়ার-A Specis fish ছ.কুসুয়ার–A Specis of fish
জ.কুসুড়া-A Spicire of fish
ঝ.লিনডা-A Subdivision of cel
ঞ.লিটা–A Specis of fish
ট.মিনজি–A Specis of fish
ঠ.শাল–A Specis of fish
ড.তিরু–A Specis of fish৪•বুকে ভর করে ভ্রমণকারী প্রাণীর গোত্র(Reptile Totems)
ক.খেত্যা নেররে (নাগ)-Cobra
৫•বনস্পতি জাতীয় গোত্র(Vegetable Totems)
ক.বাকলা-A Specis of grass
খ.বাড়ো-Ficus indeeca
গ.বাড়া-A King Of Tree
ঘ.গোন্দবারী-A King Of Tree
ঙ.কানডা-Sweet potato
চ.কায়থা-A curry vegetable
ছ.খেশ্যে-paddy
জ.কিন্দা-Date palm
ঝ.কুজুর-A king of fruit
ঞ.কুন্দরী-A Curry Vegetable
ট.মাদগী- Mother tree
ঠ.মুঞ্জনিয়ার-A King of Creeper
ড.পুতড়ী-A King of Tree
ণ.আংগলো টপ্পো-A King of buse
ত.পুসরা-Fruit of the kusum tree৬ধাতু জাতীয় গোত্র(Mineral Totems)
ক.পান্না-Iron
খ.বেক-Salt৭•স্থান জাতীয় গোত্র(Place Totems)
ক.বান্ধ-A emhanked reser vair of water
খ.জুবঃবী- A marsh of surface৮•Split Totems
ক.আম্বড়ী-Rice soup
খ.কিশপট্টা-Pige entrails
উরাঁও সমাজে গোষ্ঠী বা বংশের পরিচয় ৬৪টি পাওয়া যায়।নির্ভেজাল রক্ত টিকিয়ে রাখার জন্য স্বগোত্র বিবাহ নিষিদ্ধ।ইহা বিজ্ঞান সন্মত।বংশে প্রতীক উরাঁওদের কাছে পূজনীয়। প্রতীকের মধ্যে লুকিয়ে সেই গোত্রের বীরত্বগাঁথা।4 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


বেশ তথ্যবহুল লেখা। ভালো লাগলো।