Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • এক অভিনব আধার

    সঞ্জিত তির্কী প্রণব

    “জেনেছি প্রভু তুমি সেই চিরপুরাতন ঋষি,নবরুপী নারায়ণ।
    জীবের দুর্গতি দুর করতে এসেছ তুমি।”
    ছিল ‍শুধু মোদের অতন্দ্র প্রতিক্ষায়।
    কবে আসবে প্রভু,ঢেলে দিবে সমস্ত অর্জিত সাধন সম্পদ।
    জেনে রেখো-সেদিন আর বেশি দিন নয়
    সেই অমৃত ময় যোগ্য আধার ছড়িয়ে দেবে সারা বিশ্বে কথামৃত,সর্বধর্ম এক সত্যের প্রকাশে।
    এই সর্বব্যাপী বহুরুপী ঈশ্বর প্রত্যেক্ষ উপসনার নাম “সেব “আত্মবুদ্ধিতে।
    শাশ্বতসনাতন বৈদিক চিন্তার ধারা যুগ যুগ প্রবাহিত বৈদিক ঋষিদের কন্ঠোস্থিতধ্বনি।
    তুমি সেই অনন্তের অসীম ভাব তরঙ্গের এক অভিনব আধার।
    সেই সঞ্চারিত আধারকে আহ্বানের উদগা ঋষি শ্রেষ্ঠ নারায়ণ শ্রীরামকৃষ্ণ।
    নব ঋষি নারাযণের আহ্বানে নব ঋষি যুগ কল্যাণে দায়িত্বভার।
    যুগ যুগ বাহিত নিজেদের কর্ম ও দায়িত্বভার অর্পণে।
    তুমি সেই অনন্তের অসীম ভাব তরঙ্গের এক অভনব আধার।
    সনাতন-চিরন্তন অবিনাশী,যা যুগ যুগ ধরে এক সত্যকে প্রকাশ করে
    বিশ্ববাসীকে তা অভিস্নাত করার জন্য আকুল আহ্বান।
    সেই জীবন ধারা বলা যেতে পারে অনন্ত-অসীম
    সেই বাণী প্রবাহিনী-অশরীরী ভাব তরঙ্গের ভাসিয়ে নিয়ে যাও বিশ্ববাসীকে।
    তৃপ্ত করে,আপ্লুত করে,মুগ্ধ করে ও মুক্ত করে।
    এই শাশ্বত আহ্বানই প্রাচীন বৈদিক যুগ থেকে ঋষি কন্ঠোস্থিত হয়েছিল।
    “শৃন্বত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ” বলে ডাক দিয়েছিল সেই এক অভিনব ভাব তরঙ্গের আধার ।
    শুধু ভারত ভূমি নয় সমগ্র বিশ্ববাসীকে।
    সেই বৈদিক মন্ত্রদৃষ্টারা বিশ্ব মানবের কল্যাণ চিন্তায় ধ্রুব পথের সন্ধান দিয়েছিলেন।
    ‘আদি-অন্তহীন অখন্ডে বিলীন’ যে চিৎসত্তা
    যুগে যুগে রুপ নেয় করুনায় ভালোবাসায়।
    জীব দুঃখে কাতর হয়ে নব করবলে বারংবার অবতার জগৎ ঈশ্বর।
    তুমি সেই অনন্ত-অসীম ভাব প্রবাহের ধারক বিশ্ব বিবেকানন্দ।
    সেই ভাবের জোয়ারে ভাসিয়ে দিয়েছিলে বিশ্ববাসীকে শিকাগোতে ১৮৯৩ খিঃ ১১সেপ্টেম্বর থেকে।
    তুমি সেই অশরীরী বাণী।
    অসীম করুণা তোমার বিপথ চালিত-পথভ্রান্ত মানুষের জন্য আলোর দিশারী।
    সমগ্র বিশ্ববাশীকে দুঃখ দুর্দশার হাত থেকে ত্রাণের পথ দেখানোর জন্য এই নরদেহ অবতীর্ণ।
    জেনেছি প্রভু তুমি সেই চিরপুরাতন ঋষি,নবরুপী নারায়ণ।
    জীবের দুর্গতি দুর করতে এসেছ তুমি।
    জীবের দুঃখ দুর করেই পরিতৃপ্ত,প্রতিদানে কিছু চাওয়া নয়।
    তুমি সেই অনন্তের অসীম ভাবতরঙ্গের এক অভিনব আধার।
    সেই প্রেমের অঞ্জলি দাও আর্ত-পীড়িত ক্ষুধিত-বিদ্যার্থী নানা রুপী আসা নারায়ণকে।
    প্রেম প্রবাহ বুকে নিয়ে পৃথিবী ব্যাপী ছুটে চলিলে যেতে চাওনি কখনো গোলক বা বৈকুন্ঠে।
    সেই দিন পৃথিবী নতুন আলো পেয়েছিল,তাই সময় হলে সারা বিশ্বকে জানিয়েছিলে “জীব ও ব্রক্ষ্ম এক।”
    ভারতের ঋষি কন্ঠোস্থিত মিলিয়ে উচ্চ কন্ঠে নিয়েছিলেে আধুনিক বিজ্ঞানমনষ্ক যুক্তিবাদী চিন্তাধারা।
    বিজ্ঞানের প্রাচ্যের আধ্যাত্ম বিজ্ঞানের আলোকে পরিশুদ্ধ করে নতুন করে দেখালে অভ্যুদয়।
    বিশ্বকে নতুন করে শুনালে- নতুন অবস্থার সৃষ্টি ভিতর হইতে হয় বাহির হতে নয়।
    এসো ‘হে,করুণময় এসে আর্ত-পীড়িত,ক্ষুধিত-বিদ্যার্থী নারায়ণকে কর পরিত্রাণ।

    8
    4 Comments
Skip to toolbar