Profile Photo

সুমাইয়া আক্তারOffline

  • SUMaiya23
  • Profile picture of সুমাইয়া আক্তার

    আমার একটা স্বপ্ন কেনার শখ
    কলমেঃ সুমাইয়া আক্তার

    আমার একটা স্বপ্ন কেনার শখ।
    একটা সুন্দর সাবলীল স্বপ্ন।
    আর আমি চাই সেই স্বপ্নটা তুমি আমাকে এক গুচ্ছ কদম্ব হিসেবে দাও।
    ভয় নেই অতিরিক্ত চওড়া দাম নয় সেই স্বপ্নের,
    তোমার স্বার্থের ঊর্ধ্বেও নয়।

    একটা ভালো থাকার স্বপ্ন।
    যখন মুখ থুবড়ে পড়ে যাব, তখন তোমার দেয়া স্বপ্নটা যেন আমাকে সাহস দিয়ে আগলে নেয়।
    দিন শেষে সেই স্বপ্নের রাজকন‍্যা হয়ে ঘুরে বেড়ানোর মত আনন্দ বোধহয় হয় পৃথিবীতে আর নেই।

    নষ্ট সময়ের খেরোখাতায় আঁচড় কাটে বিরক্তির অভিলাষেরা
    কষ্ট, যন্ত্রণারা যখন জট বেধে আমাকে মেরে ফেলার ফন্দি আটবে
    আমি চাই সেই সময় তোমার দেয়া স্বপ্নটা আমার সাহারা হোক, আমার ছায়া হোক।

    মাঝে মাঝে কাগজের নৌকোয় করে পুরো রাজ‍্য ভেসে বেড়াব।
    তুমি হবে পাল তোলা মাঝি, আমি একখানা নড়বড়ে বৈঠা আর সাথে স্মৃতিস্বরূপ থাকবে সেই স্বপ্ন।

    সূর্য ডোবা রাত্রি এলে শহরের অলিগলি কিংবা চোরাগলিতে দুজন আনমনে হেঁটে বেড়াব।
    পাশ দিয়ে চলে যাবে অতিক্রান্ত পথে উড়াল সেতুর ডায়নামিক ট্রেন।
    অথবা, মসৃণ পীচপাথরের পাশে জল পদ্ম ফোটা লেক ড্রাইভ।

    স্বপ্ন দেখি অপেক্ষায় ও থাকি। শুধু তোমার স্বপ্ন কে ছোব বলে। বেশি দিন অপেক্ষায় রেখো না, চাওয়া গুলো তে মরিচা ধরবে।
    মরুর তৃষ্ণার্ত পথিকের মত আমারও মাঝে মাঝে খুব তৃষ্ণা পায়, তোমার স্বপ্নের সিড়িতে হাতছানি দেওয়ার।
    আমি চাই সেই স্বপ্নের সাথে দেখা হোক, আলিঙ্গন হোক, সুখের দুফোটা অশ্রু প্রকাশে ঝড়ুক।
    বলো দেবে না আমায় সেই সুন্দর সাবলীল স্বপ্ন?

    10
    4 Comments
Skip to toolbar