Profile Photo

Swapon RozarioOffline

  • Swapon-Rozario
  • Profile picture of Swapon Rozario

    Swapon Rozario

    4 years, 11 months ago

    একটি কম্পিউটারের আত্মকাহিনী (২৫)

    আমি একটি কম্পিউটার। যাকে বলে ডেস্কটপ কম্পিউটার। আমার জন্ম ১০ বছর আছে। বিভিন্ন দেশের তৈরী পার্টস একত্রে সংগ্রহ করে ১০ বছর আগে আমাকে তৈরী করা হয়েছে। আমার আছে একটি বড় বাস্ক যাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) বলে। এটা আমি টেবিলের এক পাশে রাখি। রয়েছে একটি মনিটর যা দেখেতে টিভির মত। মনিটর আমি টেবিলের মাঝখানে রেখেছি। আমার রয়েছে একটি পুরানো দিনের কীবোর্ড। খুবই বড় কীবোর্ড। এই কীবোর্ডে ইংরেজীর পাশাপাশি বাংলা অক্ষর রয়েছে। ফলে সেই কীবোর্ড দিয়ে বাংলা লেখা সহজ।
    আমার মালিকের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিলো। সেই সেন্টারে আমাকে ব্যবহার করা হতো। শত শত ছাত্র-ছাত্রী আমাকে ব্যবহার করেছে। আমার মাধ্যমে অনেক শিক্ষার্থী এমএস (মাইক্রোসফট) অফিস (ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট)-এর উপর ট্রেনিং নিয়ে এখন চাকরী করছেন। এই অবদানের জন্য আমি গর্বিত। আমার মাধ্যমে একজন বেকার যুবক যখন চাকরী পায় তখন আমার স্বর্গীয় আনন্দ অনুভূত হয়। আমি সৃষ্টিকর্তার কাছে প্রাণভরে দোয়া করি। আমার এখানে অনেক বেকার যুবক আসে বাইও-ডাটা বা কারিকুলাম ভিটা করার জন্য। আমি তাদের জন্য সুন্দর করে এ কাজ করে দেই। এর জন্যও অনেকে ভালো চাকরী পেয়েছেন। তখনও আমার মন আনন্দে ভরে যায়। আমার জন্য যখন একজন মানুষের জীবনে কোন গতি হয় তখন আনন্দে আমার মনটা ভরে যায়।
    আমার মালিক বাংলাদেশে ছোট-খাটো একজন লেখক-কবি বলে নিজেকে দাবী করেন। এখন তিনি সারাদিন আমার মাধ্যমে কবিতা লিখেন, উপন্যাস লিখেন। লেখাগুলো কখনো ফেসবুকেও ছেড়ে দেন। কিন্তু দু:খের বিষয়, মানুষের সারা তেমন একটা পান না। তার দু:খ হয়, মানুষ এখন সাহিত্য পছন্দ করেন না। ফেসবুকে একটা ছবি দিলে লাইক-এর বন্যা বয়ে যায়, অথচ কষ্ট করে লেখা একটি সাহিত্যের তেমন একটা কদর নেই বললেই চলে। এতে করে লেখকরা উৎসাহিত বোধ করেন না। যে দেশে লেখকের মূল্য নেই সেই দেশে লেখক জন্মায় না। একটা আমার কথা না, মহামনিষীদের কথা। তো যাই হোক, আমার মালিক কিন্তু ছেড়ে দেয়ার লোক না। উনি সারাদিন লিখেন। কি যে লিখেন একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। গেল একুশে বই মেলায় আমার মালিকের একটি বই প্রকাশিত হয়েছিলো। আমার সি ড্রাইভে বই-এর পান্ডুলিপিটা এখনও আছে। কিন্তু বইটা তেমন সারা জাগাতে পারেনি পাঠক মহলে। তারপরেও তিনি লিখে চলেছেন। আর আমি আছি তার সাথে। একদিন আমার মালিক দেশের বড় লেখক হয়ে গেলে আমার সম্মান অনেক বাড়বে। সেই আশায় শেষ করলাম।

    6
    4 Comments
    • সুন্দর লেখাটির জন্য ভালবাসা নেবেন। আরো পড়তে চাই।

    • সুন্দর গদ‍্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 11 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • হুম, মানুষ এখন যন্ত্র

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar