-
নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ড
( নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে )
ঢাকা মেডিক্যালে লাশ সারি সারি,
অগ্নিকাণ্ড অর্ধ’শ প্রাণ নিয়েছে কারি।
রূপগঞ্জের হাসেম ফুডসের অনল,
চূর্ণ করেছে শত শ্রমিকের মনোবল।
শত মা-বোনের কান্না আর আজহারি,
আকাশের হৃদয় করেছে বড্ড ভারি।
মানবতার ওপর কেন এতো পদাঘাত?
এ অবহেলা যাবে না কখনো নিপাত?
তদন্ত কমিটি হয়, হয় লম্বা প্রতিবেদন.
কিন্তু সুপারিশের থাকে না বাস্তবায়ন।
দোষীদের শাস্তির করতে হবে ব্যবস্থা,
তবে ফিরবে সরকারের প্রতি দৃঢ় আস্থা।।
০৯/০৭/২১3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot



জীবন থেকে মূল্যবান কিছু হতে পারে না। অর্ধশত জীবনের অপচয়ে যে আগুন জ্বলছে মনে সে আগুন নেভাবে কোন দমকল।