-
বঙ্গবন্ধু
বাংলাদেশের প্রতিটি মাটিকণায় বঙ্গবন্ধু মিশে আছে ,
পাখির কলকাকলি, সে তো শেখ মুজিবেরই কণ্ঠস্বর,
কৃষকের হাসির মধ্যেও বঙ্গবন্ধুর হাসি,
দু:খী মানুষের কষ্টে শুনি মুজিবের আর্তনাদ,
সবুজ শ্যামলিমায় ভেসে উঠে শুধু তাঁরই প্রতিকৃতি,
পাল তোলা নৌকায় তোমারই প্রতিচ্ছবি,
নদী-নালা-খাল-বিল সবকিছুতেই তো তুমি বঙ্গবন্ধু,
শিশুদের গল্পে তুমি আছো,
দিনমজুরের কণ্ঠে শুনি তোমার গান,
তোমার ছবি দেখি বিলের শাপলায়, পদ্মফুলে,
তোমার অস্তিত্ব দেখি আমি সারা বাংলায়,
আর মানচিত্র, দেশ, সে তো তোমারই অবদানে।
কে বলেছে তুমি নাই?
স্বশরীরে তুমি নাই তা সত্য হলেও
তুমি তো রয়েছো কোটি মানুষের হৃদয়ের মনিকোঠায়।3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot


তোমার নামে হোক কলরব। শুভেচ্ছা কবি সুন্দর কবিতার জন্যে। মহান নেতার জন্য অসীম শ্রদ্ধা ও ভালবাসা।