-
কার্তিকের ঠোঁট ”
– আহমেদ আরভিনঠিক তোমার
শিরোধরা শিরার মাঝ থেকে,
বিপুল বিঘ্ন-গন্ধ রাত শেষে —
আমি শুষে নেই উষ্ণ-আধো চোখ খুলে।
মাদকতায় বিভ্রান্ত,
কিংবা জড়তার বক্ষে
তোমার কুন্তলী-স্রোত শিশির বৃত্তে;
আমি হয়তো মুগ্ধ বা চির সুখে সিক্ত,
হয়তো উভয় — হয়তো তোমার প্রেমেই লিপ্ত!
নয়তো এই আশ্বিন আকাশ
ক্ষণে ক্ষণে খসে নামতেই,
এক কার্তিক পার হয়ে
তোমার ঠোঁটে নামছে—
আমি তেমনি!
নিয়তির প্রতি অক্ষর জুড়ে
অল্প অল্প অপেক্ষায় —
হয়তো ক্ষয়, হয়তো চির আনন্দের চরম মাত্রায়;
আমি শেষের ঠিক শেষটাতে তোমার ভ্রমের যাত্রায় —
হয়তো ভয়, হয়তো পরমানন্দ বিষের সুখটায়…4 Comments-
আহমেদ আরভিন, আপনার এই লেখায় নিবিড় আবেগ আর প্রকৃতির যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে যেভাবে অনুভূতির এক গভীর ঘ্রাণ মিশে আছে, তা পড়তে পড়তে বেশ ভালো লাগলো, চাইলে শব্দের বুননে আরও একটু নিরীক্ষা করে দেখতে পারেন। আমাদের এই ছোট সুন্দর আড্ডায় অন্যান্য লেখকদের কাজে আপনার মূল্যবান মন্তব্য আর ভালো লাগার প্রতিক্রিয়া জানালে এই জায়গাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জুলহাজ আলী জীবন
@julhaj
পিপীলিকা
@abujubair
Poly Alam
@butterflywords
আজিজুর রহমান
@azizurrahman
End The river
@endtheriver
Puja Chakrabartty
@pujachakrabartty
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
junaed all habib
@junaedallhabib


অপেক্ষা, মুগ্ধতা আর বিলয়ের সীমানায় প্রেম এখানে এক অনিবার্য মায়াবিষের মতো আত্মাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে…..🤍🖤