-
এক পৃথিবীর গান
একটাই বিশ্ব, সীমানা তো নাই,
একই আকাশের তলে মোরা সবাই।
একই রক্তে গড়া এ দেহ আর মন,
একই পৃথিবীর মোরা আপনজন।
এক পাসপোর্ট, আর একই পরিচয়,
মানুষের মাঝে যেন ভেদাভেদ নয়।
এক আশা বুকে নিয়ে চলি অবিরাম,
শান্তির নীড়ে হোক মানুষের ধাম।
এক ভবিষ্যত, আর একটিই জীবন,
ভালোবাসা দিয়ে করি বিশ্ব আপন।
সত্য যেখানে অম্লান আর সুন্দর,
সেখানেই গড়ে তুলি শান্তির ঘর।
মিটে যাক সব দ্বেষ, মিটে যাক হানাহানি,
এক হয়ে গাই আজ মিলনের বাণী।
মানুষের তরে হোক মানুষের এই গান,
এক বিশ্বে অমল থাকুক সবার সম্মান।4 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam


মানুষের জয়গান তখনই, যখন পারষ্পরিক বন্ধন দৃঢ় হয়,যখন একে অপরের জন্য। সুন্দর লিখেছেন 🤍