Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 6 months, 3 weeks ago

    মায়ার বাঁধন

    ​ভালোলাগা মানে মরীচিকা পিছে মিছে এক ছুটে চলা,
    মুঠোয় পুরলেই হারায় সুবাস, ফুরিয়ে যায় সব বলা।
    তুমি যদি চাও শখের ফুলটি নিজের সাজেতে নিতে,
    ছিঁড়ে ফেলে তাকে সাজাবে খোপায় পরক্ষণেই দিতে।
    ​কিন্তু যদি সে হৃদয়ে নামায় ভালোবাসার বান,
    যত্নে সিক্ত হবে তবে তার ঝরে পড়া সেই প্রাণ।
    প্রতিদিন জল ঢেলে দেবে তুমি, বাড়াবে প্রাণের হাসি,
    যত্নেই বাঁচে প্রকৃত প্রেম— যাকে বলি ‘ভালোবাসি’।

    6
    3 Comments
Skip to toolbar