Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 6 months, 2 weeks ago

    ​জয়গান

    ​দিন কাটে কারো পাহাড় সমান ভারে,
    কারো দীর্ঘ প্রহর শুধু অপেক্ষায়—
    তবু মানুষ তো থেমে থাকে না তীরে,
    নতুন পথ গড়ে সে নিজের ইচ্ছায়।
    ​উজান স্রোতে যে তরী বাইতে জানে,
    ক্লান্তি তাকে কি আর বাঁধতে পারে?
    সব হারানোর গভীর দীর্ঘশ্বাসেও,
    সে জয়টীকা আঁকে আপন ললাট পরে।
    ​রাত নামে ঘাসফুলে, জোনাকি জ্বলে,
    আলোর বিন্দুতে কাটে আঁধার ঘোর—
    নিভে যাওয়া আলোরা আবার জেগে ওঠে,
    ব্যাথা মুছে দিয়ে আসে নতুন ভোর।
    ​স্বপ্নবিলাসী এই মানুষের মিছিলে,
    ভবিষ্যৎ গড়ার এক অমোঘ টান—
    শত বাধার দেয়াল গুঁড়িয়ে দিয়ে,
    বেজে ওঠে শুধু জীবনের জয়গান।

    7
    3 Comments
Skip to toolbar