-
১০ মে মা দিবস
আমার মা
ভোর বেলাতে ঘুমের ঘোরে
ডাকেন যখন মা,
মিষ্টি রোদের আদর মেখে
খোলে চোখের পাতা।খাবার হাতে পিছু পিছু
ঘোরেন অবিরত,
আগলে রাখেন আমায় মা যে
পাখির ডানার মতো।ব্যথা পেলে আঁচল দিয়ে
মুছিয়ে দেন জল,
মায়ের কোলে মাথা রাখলে
খুঁজে পাই যে বল।দোয়া করেন দু’হাত তুলে—
“খোকার ভালো হোক”,
মায়ের হাসির ঝিলিক দেখে
জুড়ায় আমার চোখ।মা যে আমার স্নিগ্ধ পরশ
সবুজ ঘাসের ছায়া,
জনম জনম জড়িয়ে থাকুক
মায়ের এমন মায়া।2 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam


খুবই সহজ, সরল অথচ গভীর এক নিবেদন। মায়ের হাসির ঝিলিক দেখার চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। চমৎকার লিখেছেন!