Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    3 weeks, 2 days ago

    শিশুর প্রতি ক্রম বর্ধমান ধর্ষণ, হত্যা, ও সহিংসতা বিরুদ্ধে প্রতিবাদ

    রুখে দাঁড়াও এই নরকে

    রক্তে ভেজে পুতুল খেলা, রক্তে ভেজে ঘাস,
    দিনের আলোয় দেখছি চেয়ে শিশুর ছোপানো লাশ!
    যাদের হাসির ঝিলিক দেখে জুড়ায় মনের আশ,
    তাদের বুকেই চলছে আজ নির্মম পরিহাস?

    পাষাণ বুকে পশুর খাঁচা, মানুষ মুখো রূপ,
    সমাজ কেন বধির এত? আইন কেন চুপ?
    ছোট্ট পাখির ডানা কাটে কোন সে নরপিশাচ?
    লজ্জা মোদের ধুয়ে দেয় কি মিথ্যে কথার নাচ?

    আর কতকাল সইবো মোরা, আর কতকাল চুপ?
    উপড়ে ফেলো সমাজ থেকে ঐ হায়েনার রূপ।
    ঘুমাও তুমি বোনটি আমার, ঘুমাও তুমি ভাই,
    এই নরকে তোমাদের যে একটুও ঠাঁই নাই।
    ঘুম ভেঙে আজ চলরে সবাই, ভাঙি ভয়ের দেওয়াল,
    শিশুর জীবন কেড়ে নিতে দেবো না কোনো শেয়াল!

    মিছিল আসুক, আওয়াজ উঠুক— ‘হবে না আর ক্ষমা’,
    ধর্ষক আর খুনির বিচার করতে হবে জমা।
    বাঁচতে দাও শৈশবকে, মুক্তি পাক ঐ প্রাণ,
    পিশাচদের এই হাত ভেঙে দাও, ধরো প্রতিবাদের গান!

    5
    2 Comments
Skip to toolbar