Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    2 weeks, 4 days ago

    মুলুক চলোর রক্তগাথা

    আঠারো শ চুয়ান্নতে সোনার স্বপন দিয়ে,
    ফাঁকি দিয়ে আনলো তাদের আপন মুলুক ফেলে।
    বিহার, পাটনা, রাজস্থান থেকে চা-বাগানে এসে,
    আটকা পড়ল চা-শ্রমিকেরা টি-টোকেনের ফেঁসে।

    বাবু বলে ‘কাম কাম’, সাহেব চাবুক হানে,
    ব্রিটিশ রাজের অকথ্য শোষণ কেউ কি তাহা জানে?
    মুনাফা বাড়ল শতগুণ, আর কমলো যে মজুরি,
    তিন আনাতে দিন কাটে আজ, স্বপ্ন হলো চুরি!

    উনিশ শ একুশ সালের কথা, ক্ষোভ জমেছিল বুকে,
    সবাই মিলে ডাক দিল তাই—‘চল রে আপন মুলুকে’।
    আসাম থেকে পায়ে হেঁটে ক্লান্ত-ক্ষুধার্ত প্রাণ,
    ছুটল হাজার চা-শ্রমিক গাইতে মুক্তির গান।

    ২০ মে-র সেই কালরাতে নামলো অন্ধকার,
    চাঁদপুরের ওই ঘাট স্টেশনে চলল অত্যাচার।
    ব্রিটিশের ওই গুর্খা সেনা কাড়ল হাজার প্রাণ,
    রক্তে রাঙা মেঘনা নদী গাইল মৃত্যুর গান!

    ক্ষতবিক্ষত দেহগুলো সব ভাসিয়ে দিল জলে,
    মানবতা ডুকরে কেঁদে মরল খলছলে।
    শত বছর পার হয়ে যায়, আজও মেটেনি ঋণ,
    ভূমির অধিকার ছাড়া বন্দি তাদের দিন!

    আজও জোটে না ন্যায্য মজুরি, মেলেনা সঠিক দাম,
    রক্তজবার মতো ক্ষত বুকে নিয়ে কাটে ঘাম।
    ফাঁকি দিয়ে এনেছিলে যাদের দিয়ে সোনার নাম,
    তাদের রক্তেই লেখা আছে আজ সভ্যতার এই নাম!

Friends

Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Profile Photo
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Violet Rose
@afsanajannatultumpa
Profile Photo
Md.hazrat belal
@md-hazratbelal
Profile Photo
Suranjit Master
@suranjitmaster
Skip to toolbar