-
ত্যাগের মহিমায় ঈদ
ভোরের আকাশে খুশির হাওয়া, বাতাসে সুবাস ভাসে,
ত্যাগের মহিমা জড়িয়ে বুকে, পবিত্র ঈদ আসে।
পশুর সাথে মনের যত হিংসা-অহংকার,
কোরবানি দিয়ে মুছিয়ে দেবো, খুলবো প্রেমের দ্বার।
ধনী আর গরিব থাকবে না কেউ, সবাই আমরা ভাই,
ভেদাভেদ ভুলে সাম্যের মাঝে খুশির ছোঁয়া পাই।
বিলাবো গোশত সবার ঘরে, ফুটিয়ে হাসির রেখা,
আত্মীয় আর প্রতিবেশীদের সাথে হবে আজ দেখা।
গ্রামের পথের চঞ্চলতায় প্রাণের টান যে জাগে,
ছুটে চলে সবে আপন নীড়ে, পরম অনুরাগে।
ঝরুক শান্তি প্রতিটি প্রাণে, ঘুচুক মনের কালো,
ঈদের আলোয় সমাজ আমাদের, হয়ে উঠুক আরও আলো।
বন্ধুত্ব আর ভালোবাসার বাঁধন রবে চিরকাল,
ত্যাগের মহিমায় কেটে যাক সব দুঃখের জঞ্জাল।
অনাবিল সুখ, কল্যাণ আর শান্তিতে কাটুক দিন,
সবার জীবনে আসুক নেমে, খুশি সীমাহীন।1 Comment
Friends
আয়েশা সিমা
@ayesha-sima
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Hridoy
@solayman-uddin-hridoy
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
Fatima Sadia
@fatimasadia
রিফায়াত নিগার
@refayat-nigar
সাফায়াত প্রতীক
@protik
Ekhtiar Uddin
@ekhtiar2003
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam


আলহামদুলিল্লাহ