-
তুমি এক তীব্র মহিমা
তোমাকে গোলাপ বলি, গন্ধরাজ বলি—
তবু যেন বাদ পড়ে উপমার কলি।
জ্যৈষ্ঠের ফল-পাকানো রোদ নও তুমি,
ন নও শুধু চেনা কোনো চারণভূমি।তুমি তো সমুদ্রের সেই ‘রগ ওয়েভ’ তীব্র,
আচমকা এসে যা চুরমার করে বিশ্ব।
ভেঙে দাও যা কিছু আছিল জরাজীর্ণ,
আবার গড়ে তোলো রূপ অপরূপ, ভিন্ন।অগভীর জলে এসে যেমনটি ঢেউ,
গতি কমিয়ে উঁচিয়ে ধরে নিজেকে কেউ—
তুমিও তেমনি এক আশ্চর্য দীপ্তি,
ঝলকানিতে যার জাগে পরম তৃপ্তি।সাইক্লোন হয়ে তুমি করো তচনচ,
হৃদয়ের যত ছিল দ্বিধা আর কবচ।
পরক্ষণেই আবার বসন্তের বাতাসে,
মিলিয়ে নাও আমায় গভীর এক আশ্বাসে।তোমার অসীম গুণ, সৌন্দর্যের ধারা,
অনন্ত এ বুকে আনে বসন্তের সাড়া।
পবিত্র ও অমলিন এই পথ চলা,
তোমাকে ভালোবাসি, যায় না তো বলা।2 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam


ঢেউয়ে ভাঙে গড়ে হৃদয়…..🤍