Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    1 month, 1 week ago

    আদিম পথের যাত্রী

    ঝড়, ঝঞ্জা আর যুদ্ধময় এই কঠিন জীবনের বাঁকে,
    হঠাৎ তোমার দেখা পাওয়া গভীর এক অনুরাগে।
    সামনে ছড়ানো কত শত পথ, কত যে আলোর খেলা,
    ঝলমলে ঝিলিক বিভ্রান্ত করে, থমকে কাটে বেলা।

    ভাবি, কোন পথে চলব তোমায় নিয়ে এই অজানায়?
    কোনটি নিরাপদ, কোনটি দেবে শান্তি সুশীতল ছায়ায়?
    বিকল্প খুঁজি, থমকে দাঁড়াই, খুঁজি পুরনো সেই রেখা,
    যেথায় সবুজ ঘাসে আছে প্রকৃতির আল্পনা লেখা।

    যেথায় ঝর্ণার গান আছে, আছে পাখি আর ফলের কানন,
    তুমি হাত ধরে বললে—”শোনো, শান্ত করো এ ক্ষুব্ধ মন।
    সত্য, সুন্দর আর ন্যায়ের যে পথ, সেটাই আমাদের পথ,
    মানবতার জয়গান গেয়ে চলুক আমাদের রথ।”

    সেই পথেও যে বাধা আসে, আসে কত বিকল্পের ডাক,
    তবু চেনা হাতটা ধরে মন সব দ্বিধা ভুলে যাক।
    কাউকে দেব না কষ্ট আমরা, সাম্য আর স্বাধীনতায়,
    পৃথিবীর সুখ-দুঃখ ভাগ করে রব এক মোহনায়।

    5
    3 Comments
Skip to toolbar