Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    3 weeks, 3 days ago

    পেঙ্গুইনের ছড়া

    অ্যান্টার্কটিকার হিমেল চরে,
    পেঙ্গুইনেরা বাস যে করে।
    পাখির মতো ডানা মেলে,
    সাগর জলে ডুবুরি খেলে।

    তীব্র শীতে মাইনাস ষাটে,
    বাবার দায়িত্ব কেমন কাটে!
    পায়ের ওপর ডিমটি রেখে,
    আগলে রাখে ডানা দিয়ে ঢেকে।

    দুইটি মাস যে না খেয়ে রয়,
    ঝড়-তুফানেও পায় না তো ভয়।
    সবাই মিলে গোল হয়ে রয়,
    ঠান্ডানির সাথে যুদ্ধ জয়!

    উষ্ণ হাওয়া বইছে আজ,
    সাগরে বাড়ছে গরমের রাজ।
    খাবার তাদের যাচ্ছে দূরে,
    সংকট তাই বিশ্বজুড়ে।

    বন্য জীবন প্রকৃতি সব,
    বাঁচাতে হবে আজ আমাদের ভব।
    সুস্থ থাকুক নদীর ধারি,
    সুস্থ থাকুক মেরুর বাড়ি।

    8
    3 Comments
    • বরফের বুকে বাবার প্রতিজ্ঞা….🖤

    • শিশুদের জন্য দারুণ শিক্ষণীয় একটি ছড়া।
      জলবায়ু পরিবর্তন নিয়ে এমন আরও শিক্ষামূলক ছড়া লিখবেন তো?

    • ছন্দ, তথ্য ও সচেতনতার সুন্দর সমন্বয়।

Skip to toolbar