-
ধুলো-ঝড় দুর্জয়
ফাইন্যাল ম্যাচ, তপ্ত দুপুর,
গ্যালারি নাই, উপচে পড়া ভিড়—
সবাই দেখে দুর্জয় আজ
বাঁধ ভেঙেছে ভাঙা নদীর!
বিপক্ষ দল গোল দিয়েছে,
সময় বাকি মাত্র দুই,
হাল ছেড়ে দেয় সবাই যখন,
দুর্জয় বলে, “আকাশ ছুঁই!”
ছেঁড়া বুটেই কামড় দিয়ে
মাঠের ধুলো ওড়ায় সে,
বল নিয়ে যায় বিদ্যুদ্বেগে
সবাই তাকায় এক আশায় সে!
একাই কাটায় তিনজনরে,
পায়ে যেন চিতার গতি—
গোলপোস্টে বল জড়িয়ে
আনলো ফিরিয়ে মহামতি!
এক-একেতে ড্র হলো ম্যাচ,
ট্রাইব্রেকারের শেষ শট—
দুর্জয় নিজে বলটা বসায়,
কাঁপছে যেন কপালপট।
শাঁ করে বল জড়ালো জালে,
ভাঙা মাঠটা উঠলো কেঁপে—
জিতলো ট্রফি দুর্জয় আজ
সবাইকে এক বুক মিলিয়ে চেপে!
জেদের কাছে হারলো অভাব,
চোখের কোণে জয়ের জল—
একতা আর বুকভরা জেদ,
এটাই দুর্জয়ের আসল বল!3 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam



ছেঁড়া বুটে জেদ বেঁধে দুর্জয় ছুঁয়ে নেয় জয়ের আকাশ …..🖤