-
মৃৎপাত্র ও মহাকালের ছায়া
বুকের গহীনে এক নিভৃত নগর—
মন যেখানে আঁকে নিঃশব্দ প্রহর।
ভালোবাসা সেখানে এক সুরঞ্জিত নদী,
হৃদয়ের সুপ্ত দীপ্তি জাগে যদি,
তবে সেই স্রোতে ধুয়ে যায় ক্ষয়ের শৃঙ্খল,
মানুষ তো কেবলই এক মাটি দিয়ে গড়া পাত্র নয়।
রণ-পায়ে নেমে আসে তৃষ্ণার্ত চিল—
কাঞ্চনের মোহ, ভোগবিলাসের দীর্ঘ জিল।
লক্ষ্মী কি তবে কেবলি সোনা ও মুদ্রার চাওয়া?
নাকি অসার অহংকারের দম্ভে আয়ু ভেসে যাওয়া?
সামাজিক উচ্চতার যে কাঁচের চূড়া—
পতনের ছায়ায় সেখানে আত্মা হয় তছনছ, একা ও গুঁড়ো।
ভোগের সুরার রসে যে জীবন ব্যাকুল,
সে ভুলে যায় তার অবিনশ্বর মহাজাগরণ।
ছায়ার পুতুল হয়ে জীবনমঞ্চের কোণে
অভিনয় শেষে ফুরোয় সমস্ত ক্ষণ।
অবশেষে এসে দাঁড়ায় এক নিশ্চুপ প্রহর—মৃত্যু,
যেখানে থেমে যায় ধন ও পদের সমস্ত কোলাহল।
মাটির সৃষ্টি ফিরে যায় মাটিরই গহীনে,
মিথ্যা অহংকার বিলীন হয় মহাকালের গহ্বরে।
থেকে যায় শুধু সতেজ হৃদয়ের শুভ্র আলো,
যা ভালোবেসে বিশ্বমঞ্চে ছড়িয়েছিল ভালো।8 Comments
Friends
Humayra Archives
@nurhumayra
Borno
@borno1
শারমিন আক্তার
@sarmin
মোহাম্মদ নোমান
@nomankhalovi
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
সুবহা জাহান
@subhajahan
Anika
@anikaa
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
মো মবিনুল ইসলাম সিয়াম
@mobinulislam



তবে সেই স্রোতে ধুয়ে যায় ক্ষয়ের শৃঙ্খল