Profile Photo

সৈয়দ তৌহিদুল ইসলামOffline

  • syedtouhidulislam
  • 🌹 প্রথম ভালোবাসার প্রথম দুঃখ 🌹
    – সৈয়দ তৌহিদুল ইসলাম

    প্রথম প্রেমের প্রথম ব্যথা,
    লুকিয়ে থাকে মনের কথা,
    হাসির মাঝে অশ্রু ঝরে
    নীরব রাত্রি জেগে মরে।
    প্রথম দেখা স্বপ্ন হয়ে,
    আজও আসে হৃদয় ছুঁয়ে,
    সেই যে চোখে চোখ রাখা—
    কেন হলো পথটা ফাঁকা?
    তুমি ছিলে ফুলের মতো,
    মনের আকাশ জুড়ে যত,
    হঠাৎ কেন মেঘের দেশে
    হারালে দূর পরবাসে?
    প্রথম প্রেমের সেই গান,
    আজও বাজে অবিরাম,
    ভালোবাসা কোথায় হারালো
    শুধুই স্মৃতির হৃদ-কমল।
    প্রথম দুঃখ শেখায় আমায়,
    সব পাওয়া জীবনে নাই,
    কেউ চলে যায় দূর অজানায়—
    ভালোবাসার প্রতীক্ষায়।
    যদি আবার দেখা হয়,
    চোখে যেন অশ্রু না রয়,
    হেসে বলব—ভালো থেকো,
    স্মৃতিগুলো সঙ্গে রেখো।
    প্রথম প্রেমের প্রথম দুঃখ,
    মধুর আবার বড়ই সূক্ষ্ম
    জীবন জুড়ে যায় সে রয়ে-
    নামের দেশে যায় সে বয়ে।🌹

    2
    5 Comments
    • আপনার লেখা কবিতাটা পড়ে একদম পুরনো দিনের কথা মনে পড়ে গেল, কী দারুণভাবে অনুভূতিগুলো ফুটিয়ে তুলেছেন! প্রথম প্রেমের সেই মিষ্টি আর কষ্টের স্মৃতিগুলো সবার জীবনেই বোধহয় একরকম থাকে। আপনি কি ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থেকে এই অসাধারণ লাইনগুলো লিখেছেন?

    • তুমি ছিলে ফুলের মতো উপাধিটা ভালই হয়েছে।

    • প্রথম প্রেমের সেই না বলা কথাগুলো যেভাবে ছন্দের মাধ্যমে ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি পঙ্ক্তিতে যে গভীর আবেগ ও স্মৃতির টান অনুভব করা যাচ্ছে, তা পড়ার সময় এক অপূর্ব বিষণ্ণতা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। আপনার লেখনীর এই মুগ্ধতা ধরে রাখুন এবং নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি উপহার দিতে থাকুন।

অসাধারণ ভাবে সাধারণ, বিশেষ ও সর্বোত্তম ব্যক্তিত্ব অন্বেষণ

সৈয়দ হৌহিদুল ইসলাম

সৈয়দ তৌহিদুল ইসলাম

কৃষি ও প্রযুক্তিবিদ

অসাধারণ ভাবে সাধারণ, বিশেষ ও সর্বোত্তম ব্যক্তিত্ব অন্বেষণ

Friends

Skip to toolbar