Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    সোহরাব এর নতুন সংসার। প্রেম করেই বিয়ে। স্বাভাবিক বিষয়। প্রেম – এ যুগে স্বাভাবিক, আমাদের যুগে প্রেম ছিল খানিকটা অস্বাভাবিক। আবার আমাদের মধ্যে অনেকেই ঐ সময়ে চ্যালেঞ্জ জিতার জন্য লোক দেখিয়ে খেলার ছলে প্রেম করে আজ প্রায় কোণঠাসা অবস্থা।
    ২ তলা বাসা সোহরাব এর, এক তলার ভাড়া দিয়েই সংসার চলে, ২ তলায় নতুন বউ নিয়ে বাবা মা’র সাথেই উঠেছে। ৩ রুমের ফ্লাট, ১ রুমে সোহরাব এবং খদিজা, আরেক রুম এ বাবা মা, এবং ছোট্ট রুম এ সোহরাব এর বোন সামিনা। সোহরাব এর একটাই বোন, বিয়ের বয়স ছুই ছুই।
    সোহরাব নতুন বউ নিয়ে খুব কায়দা করেই সংসার টা চালাচ্ছিলো। বাসায় কন্ট্রিবিউশন ও ছিল তার তাওফিক অনুযায়ী।

    উল্লেখ্য যে সোহরাব ৩ বছর বাবা মা’র সাথে থাকার সুযোগ পেয়েছিল। ছোটবোন সামিনার বিয়েতে আর্থিক ভাবে সামান্য কন্ট্রিবিউশন করায় তাকে অনেক কথা শুনতে হয়, শেষ এ লজ্জায় অফিস এর পাশেই এক ফ্লাট ভাড়া নিয়ে সোহরাব চলে যায় খদিজা কে নিয়ে।
    সোহরাব এর মা অনেক কথা শুনিয়েছিলেন ছেলেকে “সব টাকা শ্বশুরবাড়ি তেই দে, নিজের বোন এর বিয়েতে দিবি কেন?” সোহরাব সেদিন কিছু না বলেই খদিজা কে নিয়ে বের হয়ে যায়। সোহরাব সম্পর্ক ছিন্ন করেনি, কারন সে জানতো, “সম্পর্ক ছিন্নকারী কখন ও জান্নাতে প্রবেশ করতে পারবেনা”। সোহরাব ও খদিজা আসা যাওয়ার মধ্যেই ছিল।

    পরবর্তিতে সোহরাব তার অনেক আত্মীয়র ফোন পেলো, “সোহরাব, বাবা মা ছেড়ে অন্য ফ্লাট এ উঠেছো, কাজ টা গুনাহ করলে।” সোহরাব কিছুই বলতনা। সোহরাব এর কথা শোনার অনেক ধৈর্য ছিল। এমন কি সোহরাব কে কথা শুনাতো সে নিজেই রেগে যেতো যে “সোহরাব প্রতিবাদ করে না কেন?”

    ঘটনা গুলো সামিনার বিয়ের ৭ দিনের মধ্যেই ঘটে গেল। পরবর্তিতে ৬ মাস এর মাথায় এক তলার ভাড়াটিয়াও করোনায় গ্রামে গেলো। সোহরাব কে তার বাবা এক তলায় চলে আসতে বলল, সোহরাব রাজী হয়নি।

    সোহরাব এর বোন সামিনার স্বামী আলতাফ হোসেইন, সামিনা কে নিয়ে আলাদা ভাবে নতুন ফ্লাট এ উঠেছে শুনে সোহরাব এর বাবা মা অনেক খুশি।

    সোহরাব এর বাবা মেয়েকে নাকি ফোন এ বলছেন –
    “ঠিক ই আছে, প্রাইভেসি বলে তো একটা কথা আছে, ভাল করেছেন জামাই বাবাজি, এখন নিজের মত করে ঘর সাজা, আর এক ফ্লাট এ কেও নতুন বউ নিয়ে বাবা মা সহ রাখে নাকি? নতুন বিয়ে, একা থাকার আলাদা আনন্দ আছে। কেন মানুষ এর কথা শুনবি। ভাল হয়েছে। আমরা খুব খুশি।”

    সোহরাব এর বাবার ফোন কেড়ে নিয়ে সোহরাব এর মা-
    “আর শুনলাম জামাই বাবাজি নাকি আমাদের কে প্রতি মাসে টাকা দিবে? শুনে খুব খুশি হলাম রে মা। আমার ছেলেটা অকর্মন্য না হলে কি আর আমি এই টাকা নিতাম বল, তুই ই আমার আপন মেয়ে, আর জামাই এর রুপে আল্লাহ এক ফেরেস্তা দিয়েছেন আমাকে?”
    ঐ দিকে সোহরাব এবং আলতাফ, দুজন ই নিজের সামান্য উপার্জন এর ৩ ভাগ করে এক ভাগ নিজের ঘরে, আরেক ভাগ নিজের বাবা মা’র ঘরে, আরেক ভাগ স্ত্রীর বাবা মা’র ঘরে দিয়ে আসেন ।

    ঐ দিকে খদিজা ও সামিনা, দুজন ই নিজ নিজ স্বামী নিয়ে আলাদা সংসার করছেন।
    ঐ দিকে দুই ঘরের বাবা মা’ই তার মেয়ের সংসার এর সুখ দেখে খুশি, ছেলের সংসার নিয়ে বেজার। সব বাবা মা না কিন্তু। আমি শুধু এই গল্পের কথা বলছি।

    আসলে পার্থক্যটা দেখা যায় বোধশক্তিতে,
    যেখানে ছেলেদের ক্ষেত্রে নিজ রক্ত বোঝেনা, অন্যের রক্ত সম্মান করে। ঐখানে মেয়েদের ক্ষেত্রে নিজ রক্ত সম্মান করে ঠিক ই, ওদের আবার অন্যের রক্তে জায়গা হয়না।

    কিছু সৌভাগ্যবান ছেলে মেয়েরা দু দিকের রক্তেরই সম্মান পায়। ওরা ময়মনসিংগা ভাষায় চাঁন কপাইল্লা ।

    কিন্তু তারপরেও সবাই সবার সংসার নিয়ে উপরে তাকিয়ে বলে – “আলহামদুলিল্লাহ”

    4
    3 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar