-
স্বপন ফ্রান্স থেকে ফিরে আসার পথে এয়ারপোর্ট এ নামার সাথে সাথেই আমাকে কল দিয়েছিল। ঘটনাটা ৩ বছর আগের।
আমি বলেছিলাম, “আগে বাসায় যা, বিশ্রাম নে, তারপর আমি আসতেসি।” কিন্তু সে ঐদিন ই দেখা করবে। এত সম্মান আমি কখন ও অনুভব করিনি। 😎
স্বপন কে দেখেই খুব ভাল লাগলো, যে শুকনা স্বপন আর আমি বাতাসে উড়তাম, সে স্বপন এখন স্মার্ট একটা ছেলে। আমার মতই 🥴। আমাদের ব্যাচ এ আমরাই কাঠামো বদলাতে পেরেছিলাম হয়ত। নাহলে মানুষ জানে আমরা কি ছিলাম।
স্বপন এর ঠোটের পাশের কালো বড় তিল এখন ও আছে। হাসলে ভাল লাগে, নিশা সেই পাগল ছিল এই তিল ওয়ালা হাসির। দেখা হবার পর থেকেই স্বপন খুব উদাসীন ছিল, বাসায় না গিয়ে আমার সাথে দেখা করাটা কারন ছাড়া ছিলনা। কিন্তু স্বপন এর কারন টা আমি বুঝতে পারিনি।
স্বপন বলল, তানভীর, “তোর সাথে আজকে সকল আপনজনের বাসায় যাবো।” আমি স্বপন এর ইন্টেনশন টা তখন ও বুঝিনি।অত:পর শুরু হল স্বপন এর সাথে যাত্রা, আগেই যাত্রাবাড়ী, তার নিজের বাড়ী। নিজের দুয়ারে ঢুকেই স্বপন “আম্মা” বলে আওয়াজ দিতেই তার মা বের হয়ে এলেন। স্বপন কে দেখে তার মা বাবা এবং বোন কেও ই খুশি হননি এমন টাই আমার মনে হয়েছিল। মানে ঐ যে, মা দের বাবা ডাক দিয়ে দৌড় দিয়ে আসা, এমন টা ছিল না। স্বপন আমাকে ইশারা দিয়ে বলল – “এক, দুই, তিন”। আমি তখন ও বুঝিনি এই এক দুই তিন এর মানে কি।
আমরা খেয়ে দেয়ে আবার বের হলাম স্বপন এর এলাকার আড্ডা খানায়, সেখানে সুজয়, আব্বাস, আপন এরাও ছিল। কিন্তু ওরা স্বপন কে দেখে কেমন যেন অখুশি। আমি আসলে হিসাব মিলাতে পারছিলাম না। তারপর স্বপন আমাকে ইশারা দিয়ে বলল – চার, পাচ, ছয়।
তারপর আমরা গেলাম নিশার বাসায়, মেয়েটা একসময় স্বপন কে ভালবাসতো। স্বপন ও বাসতো। ৭ বছর পর স্বপন ফিরে এল, দরজা খুলতেই নিশা ওকে দেখে চিনতে পারছেনা, এমন টাই বলল। পরে আমরা মনে করানোতে “ও আচ্ছা ও আচ্ছা, স্বপন ভাই”তারপর স্বপন এর ইশারার আগেই আমি গুনে নিলাম “সাত”। স্বপন হালকা একটু হাসি দিলো।
——————————————————————————–
স্বপন তার বাসায় মাসে অনেক টাকা দিতো, সেটা এখন বন্ধ। তাই বাবা মা বোন এর মন খারাপ। ফ্রান্স এ ভাল ইনকাম ছিল তার। ছাটাই এর কারনে ফিরে আসা। ছেলে শিক্ষিত, করে নেবে কিছু একটা, এটা ভেবে হলেও বাবা মা বোন আদর করে ঘরে তুলতে পারতো।সুজয়, আব্বাস, আপন দের ব্যবসায় এর জন্য ৫ লক্ষ টা দিয়েছিল স্বপন বিদেশে থাকতেই। স্বপন এখন সেটা ফেরত চাইবে ভেবে ওরাও ছিল খাপছাড়া। ওরা স্বপন কে কৃতজ্ঞতার কারনে হলেও হেসে আমন্ত্রণ জানাতে পারতো। নিশার ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন ছিলনা, নিশার অবহেলার কারন ছিল দূরত্ব। কিন্তু দুরত্বে আসল সম্পর্ক নষ্ট হওয়ার কথা না। নিশা না চেনার ভান না করে চিনে ওকে বলতে পারতো “তুমি অনেক দেরি করে ফেলেছো স্বপন” না চিনতে পারাটা স্বপন এর জন্য অনেক লজ্জাজনক ছিল।
সম্পর্ক নষ্ট হয় টাকা পয়সার কারনেই, হোক না বাবা মা এবং সন্তান এর সম্পর্ক, হোক না বন্ধুত্বের সম্পর্ক। কিছু সম্পর্ক দুরত্বের কারনে ঘোলাটে হয়ে গেলেও, আবার কিছু সম্পর্ক যোগাযোগ কম হলেও থেকে যায় আগের মতই, অটুট।
স্বপন হাটতে হাটতে আমার পিঠে হাত দিয়ে বলে – “দোস্ত, মানুষ খুব সহজে সব কিছু ভুলে যায় তাইনা?” 🙁
তৎক্ষণাৎ ই হটাৎ করে, দূর থেকে এক বয়স্ক লোক ছুটে আসে “স্বপন ভাই, স্বপন ভাই” বলে
“স্বপন ভাই, দেশে কবে আইলেন?” বলেই জড়ায়া ধরলো স্বপন কে। স্বপন দেখলাম কেদে ফেলল লোকটা কে জড়ায়া ধরে।লোকটা ছিল স্বপন এর এলাকার তরকারি বিক্রেতা জাহাঙ্গীর ভাই। মাঝে মাঝে এলাকায় মাথায় ঝুড়িতে করে তরকারি বিক্রয় করতে আসতো। একবার জাহাঙ্গীর ভাই এর কুমড়ার ঝুড়ি মাথা থেকে রাস্তায় পরে গিয়েছিল। স্বপন, জাহাঙ্গীর ভাই এর ঝুড়ি থেকে পরে যাওয়া কুমড়া গুলো ঝুড়িতে তুলে ঝুড়ি জাহাঙ্গীর ভাই এর মাথায় তুলে দিয়েছিল। সেদিন ই নাম বিনিময় আর পরিচয়। তারপর মাঝে মাঝে কেমন আছেন পর্যন্তই ছিল জাহাঙ্গীর ভাই এর সাথে স্বপন এর ভ্রাতৃত্বের সম্পর্ক।
অত:পর, কে বলে মানুষ খুব সহজে সব কিছু ভুলে যায়? মানুষ মনে রাখে। আসলে মানুষই মনে রাখে। আল্লাহ’র সৃষ্টির সেরা জীব।
5 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080




সুন্দর গদ্য। অভিনন্দন।