-
ইকবাল এর সাথে দেখা হয়না সেই অর্ধ যুগ হবে। ইকবাল এর একটা ট্রেইনিং সেশন জীবনটাই বদলে দিয়েছিল আমার।
অফিসের উদ্দেশ্যে আমরা বাস স্ট্যান্ড এ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করি। ইকবাল সেদিনের সেশন এ বলেছিল, আজকে থেকে সবাই বাস এর জন্য অপেক্ষা করবেন, ঐ সময় টুকু ২০-৩০ মিনিট যাই হয়, আপনার আশে পাশের মানুষ গুলো কে দেখবেন, উপলব্ধি করবেন।
তো প্রশ্ন করেছিলাম, কেন রাস্তার মানুষ দের উপলব্ধি করবো। উনি উত্তর দিয়েছিলেন “আপনি কতটুকু ভাল, তা জানতে পারবেন”আমি বাকিদের টা জানিনা, সেদিনের সেশন এ ৩০+ লোক ছিল, কিন্তু আমি বুঝেছি, আমি কতটা ভাল এবং কতটা ইম্প্রুভমেন্ট দরকার।
এই ইকবাল কিশোর জীবনে ছোট বাচ্চাদের সাথে খেলতো, রাস্তার বাচ্চাদের সাথে। ঢাকা ইউনিভার্সিটি তে ভর্তির পর ও দেখেছি তাকে ঐ ক্যাম্পাস এর ভিক্ষুকদের বাচ্চা ছেলে মেয়ে দের নিয়ে খেলা করতে।
বাস্তব সত্য, এসব মানসিকতার মানুষ দের কপালে ভাল বউ ও জুটেনা, অর্থ সম্পত্তি ও জুটেনা, সম্মান ও জুটেনা, এমন কি ভাল বাবা মা ও জুটেনা।
ইকবাল এর তৎকালীন সময়ে শায়ানা ছিল একমাত্র বান্ধুবি এবং প্রেমিকা।
সেই প্রেম, সেই ভালবাসা। ইকবাল এর এই গরীব বাচ্চাদের জন্য করার মানসিকতা কে শায়ানা সঙ্গ ও দিতো।আমি নজরুল কলেজ থেকে যেতাম মাঝে মাঝে ইকবাল এর আড্ডায়। সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে গান গাচ্ছে, নামাজের সময় নামাজ পড়ছে।
কিন্তু মজার বিষয় কি হল জানেন, ইকবাল হটাৎ করেই জীবন থেকে খুব ক্লান্ত হয়ে পরে। অযথাই। শরীর সঙ্গ দেয়া ছেড়ে দিতে থাকে। অসুস্থ থাকা শুরু করে। ফোন দিতাম, ডাকতাম, বলত, দোস্ত অসুস্থ। চাকুরী ও চলে যায় এই অসুস্থতার কারনে। প্রথম প্রথম ভাবতাম, মিথ্যে বলছে, পরে একদিন বাসায় গিয়ে দেখি সেই শুকিয়ে গেছে।
আরও মজার বিষয় কি জানেন, শায়ানা যখন জানতে পারে ইকবাল অসুস্থ থাকছে, মেয়েটা আসতে আসতে সরে যেতে থাকে, কারন কোন মেয়েই বা এই অসুস্থ লোকটার সাথে সংসার করবে। যে দিনে দিনে বিছানায় পরে থাকে। চাকুরী ধরে রাখতে পারেনা। টাকা পয়সা এর পিছনে ওর পিছনে খরচ করে।
কিন্তু আমি এমন অনেক মেয়ে ও দেখেছি, প্রেম চলাকালীন ই প্রেমিক এর কিডনী নষ্ট হয়ে যাওয়ায় নিজের একটা কিডনী দিয়ে দিয়েছিলেন। বিয়ে ও করেছেন, সংসার ও করছেন। স্বামীর হাত ধরে হাটেন, কারন স্বামী দুর্বলতায় ভর দেয়া ছাড়া হাটতে পারেন না।
ইকবাল শায়ানা কে বলেছিল, “তুমি আমার অসুস্থতা কে ভয় পাচ্ছো, এটা আমার পরিশুদ্ধি। যেদিন সুস্থ হবো সেদিন বিশ্ব জয় করব, আর অসুস্থ কি আজীবন থাকবো নাকি পাগলী। আমি আজকে অসুস্থ আছি, কালকে আমি সুস্থ হয়ে যাবো ইনশা আল্লাহ্,। ”
কিন্তু শায়ানা শোনেনি। বুদ্ধি করে নিজেকে আড়াল করে ফেলে শায়ানা। ভাবছি করনা কালে ইকবাল অসুস্থ থাকলে শায়ানা তো সামনেই ভিড়তো না।
কি ভাবছেন, আমার গল্পে শুধু মানুষ মরে যায়? না, ইকবাল মরেনাই, ইকবাল এখন একটি ব্র্যান্ড কোম্পানির এইচ আর এ কর্মরত আছে। বিয়েও করেছে। একটা ছেলে ও আছে।
শায়ানা এখন ৮৫ কেজির একজন মহিলা। একজন সুস্থ লোকের সংসার করছেন। আর ওজনটা আমার আনুমানিক বের করা, আমার চোখের ওজন মেশিন দিয়ে। 😃
দোষ নারী বা পুরুষ কে দেয়ার উদ্দেশ্য আমার নয়, আমার উদ্দেশ্য, আপনি আপনার পাশের অসুস্থ মানুষ টাকে অবহেলা করবেন না, হোক সে আপনার বাবা, মা, স্বামী, স্ত্রী, সন্তান, ভাই , বোন, বন্ধু, অফিস কলিগ বা আপনার বাসা বা অফিসের নিম্ন শ্রেণির কর্মচারী।
আপনি সুস্থ, আপনার উপর আল্লাহ্র ভালবাসা আর নেয়ামত আর ঐ নারী বা পুরুষ যে অসুস্থ তার উপর আল্লাহ্র গজব এমন টা ভাববেন না।
আপনি সুস্থ, আজ পর্যন্ত হাসপাতাল জাননি, আপনি একমাত্র আল্লাহ্র বান্দা, হালাল উপার্জন করেন তাই। আর যে নারী বা পুরুষ অসুস্থ, হাসপাতালে প্রায় ভর্তি থাকে, তাদের টাকা হাসপাতালে চলে যায় বলে তারা হারাম কামায় এমন টা বলবেন না।
সুস্থ মানুষ নিঃসন্দেহে আল্লাহ্র নেয়ামত বহন করে চলে। কিন্তু অসুস্থতা নিয়ে আমাদের বিরাট ইখতেলাফ থাকলেও, অসুস্থতা ও আল্লাহ্র নেয়ামত, বরকত, রহমত, যাই বলেন না কেন।
আপনি মানসিক ভাবেও সুস্থ, শান্তির ঘুম দেন। আর ওই নারী বা পুরুষ হয়ত কোন কারনে শান্তির ঘুম দিতে পারছেনা। মানসিক ভাবে সুস্থ ও থাকতে পারছেনা, তারমানে তারা ঘুষখোর বা সুদখোর নয়। “আপনার ভিতরে শান্তি নাই কেন, আপনি নিশ্চয়ই কারও ক্ষতি করে রাখসেন, বদদোয়ায় আপনার ঘুম আসেনা”, এমন টা বলবেন না।মনে রাখবেন আমাদের দেশের নেতারা ও কিন্তু শান্তি তে ঘুমায় আর ঐ উমর (রাঃ) প্রজাদের চিন্তায় শান্তিতে ঘুমাতে পারতেন না।
একজন অসুস্থ মানুষ কে অবহেলা করার আগে একবার ভেবে নেবেন, আমাদের নবীজী ও অসুস্থ থাকতেন, সিজদা দিয়ে সরাসরি ঊঠতে ও পারতেন না মাঝে মাঝে, একটু বসে নিঃশ্বাস ফেলে তারপর উঠতেন।
5 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080


ভাল আছি ভাল থেকো আমার কথা মনে রেখো। শুভেচ্ছা নেবেন।